বাস উল্টে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৯ জুন ২০২৪, ১১:০৮আপডেট : ২৯ জুন ২০২৪, ১১:০৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাটের ফকিরহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্টার লাইন পরিবহনের যাত্রীবাহী একটি বাস উল্টে গেছে। শনিবার (২৯ জুন) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বাসটিতে বেশ কয়েকজন যাত্রী আটকে পড়েছেন।

দুর্ঘটনার পর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের দুই পাশে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে।

জানা গেছে, বাসটি নগরীর বড়পোল এলাকা থেকে যাত্রী নিয়ে ফেনীতে যাচ্ছিল। বাসটিতে ২০ থেকে ২৫ জন যাত্রী ছিল।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক এমডি আবদুল মালেক এ তথ্য নিশ্চিত করেন।

ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট বাসটিতে আটকে থাকা যাত্রীদের উদ্ধারে কাজ করছে। ইতোমধ্যে বেশ কয়েকজনকে উদ্ধার করে চমেক হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তবে কতজন আহত হয়েছেন তা উদ্ধার কাজ শেষ হওয়ার পর জানা যাবে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী এম কে মনির জানান, বাসটির চাকা ছিদ্র হয়ে সড়কের ওপর উল্টে গেছে। বাসটি দুমড়ে-মুচড়ে গেছে। এতে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এ বাসের সব যাত্রী কমবেশি আহত হয়েছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ মারা গেছে কিনা তা জানাতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

/এমএএ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম