সীমান্তে বিএসএফের গুলিতে নারী নিহত

মেহেরপুর প্রতিনিধি
০১ জুলাই ২০২৪, ২০:১৬আপডেট : ০১ জুলাই ২০২৪, ২১:০৮

বিয়ে করে ৩০ বছর ধরে ভারতে বসবাস করা এক নারীর বিএসএফের গুলিতে নিহতের অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, রাতের আঁধারে সীমান্তের কাঁটাতার পার হয়ে বাংলাদেশে ভাইয়ের কাছে আসার সময় তাকে গুলি করা হয়। নদীয়া জেলার তেহট্ট থানার ৮নং বিএসএফ ব্যাটালিয়ান নাটনা ক্যাম্পের সদস্যরা গুলি চালায়।

মেহেরপুর সদর উপজেলার নবীনগর খালপাড়া সীমান্তের ১১৬ নম্বর মেইন পিলারের কাছে ঘটনাটি ঘটেছে।

নিহত নারীর নাম ইস্তাফন খাতুন। তিনি মেহেরপুর সদর উপজেলার শালিকা গ্রামের মৃত কোমর আলীর মেয়ে। তার মৃত্যুর খবরে ছুটে গিয়েও মরদেহের দেখা পায়নি পরিবার।

নিহতের বড় ভাই হাসেম আলী বলেন, ‘৩০ বছর আগে আমার বোন ইস্তাফন বিয়ে করে ভারতের বিহারের একটি শহরে স্বামীর সঙ্গে বসবাস করতো। দুই বছর আগে অবৈধভাবে কাঁটাতার পেরিয়ে আমাদের কাছে এসেছিল। কয়েক সপ্তাহ থেকে ফিরে যায় বিহারে। পরে স্বামী মারা গেলে শেষ বয়সে তাকে দেখার কেউ না থাকায় বাংলাদেশে আসার কথা জানায় সে। তিন দিন ধরে সীমান্তের ওপারে নদীয়া জেলার তেহট্ট থানার নবীনগরে অবস্থান করছিল সে। রবিবার রাতে আমাদের সঙ্গে তার শেষ কথা হয় ফোনে। মধ্যরাতে খবর পাই, কাঁটাতার পেরিয়ে বাংলাদেশে অনুপ্রবেশেরে সময় নাটনা বিএসএফ ক্যাম্পের সদস্যদের গুলিতে তার মৃত্যু হয়।’

তিনি আরও বলেন, ‘জীবনের শেষ সময়টুকু ভাইবোনদের সঙ্গে কাটাতে চেয়েছিল ইস্তাফন। সেই আশায় দেড় বছর ধরে চেষ্টা করেও আসতে পারেনি নিজ দেশে। বাধ্য হয়ে গত রবিবার রাতে খালপাড়া সীমান্তে কাঁটাতার পার হতে গিয়ে বিএসএফের গুলিতে মৃত্যু হয় তার।’

নিহতের ভাইয়ের ছেলে বিপ্লব বলেন, ‘তিন দিন ধরে ওপারে একটি বাড়িতে অবস্থান করছিলেন আমার ফুপু। কাঁটাতার পার হয়ে আমাদের বাড়িতে আসার চেষ্টা করছিলেন। ফোনে কয়েকবার তার সঙ্গে কথা হয়। রাতে জানতে পারি বিএসএফের গুলিতে মারা গেছেন। পরে আমরা স্থানীয় বুড়িপোতা বিজিবি ক্যাম্পে মরদেহ ফিরে পাওয়ার আশায় যোগাযোগ করি। ভারতের অভ্যন্তরে ঘটনা ঘটায় বিজিবি মরদেহ পাওয়ার আশ্বাস দিতে পারেনি।’

বুড়িপোতা বিজিবি ক্যাম্প কমান্ডার মনমোহন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘খালপাড়া সীমান্তে নিহতের ঘটনা ভারতের অভ্যন্তরে ঘটেছে। এ বিষয়ে বিএসএফ আমাদের কিছুই জানায়নি। নিহত নারীর জন্ম বাংলাদেশে, তার ভাইসহ পরিবারের অন্য সদস্যরা সীমান্তবর্তী গ্রাম শালিকাতে বসবাস করে। ধারণা করা হচ্ছে, তাদের কাছে অবৈধভাবে আসতে গিয়ে এ ঘটনা ঘটে।’

এ ঘটনায় সীমান্তের ওই এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। 

 

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম