ট্রেনে ধর্ষণের কথা স্বীকার করেছে চার আসামি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৪ জুলাই ২০২৪, ২১:১০আপডেট : ০৪ জুলাই ২০২৪, ২১:৪৮

উদয়ন এক্সপ্রেস ট্রেনে তরুণীকে ধর্ষণের কথা স্বীকার করেছে গ্রেফতারকৃত খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান এসএ করপোরেশনের চার কর্মী। দুই দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদে তারা পুলিশের কাছে ধর্ষণের কথা স্বীকার করে। আদালতের নির্দেশে মঙ্গলবার (২ জুলাই) থেকে তাদের চট্টগ্রাম রেলওয়ে থানায় এনে জিজ্ঞাসাবাদ করে রেলওয়ে থানা পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার (৪ জুলাই) চার জনকে আদালতে সোপর্দ করার পর কারাগারে পাঠানো হয়।

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শহীদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘উদয়ন ট্রেনে তরুণীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার চার জনকে দুই দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়। আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। রিমান্ডে জিজ্ঞাসাবাদে তারা ধর্ষণ সম্পর্কে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। স্বীকার করেছে তরুণীকে ধর্ষণের অভিযোগ। এমনকি ধর্ষণের ঘটনা তারা বর্ণনা করেছে। তদন্তের স্বার্থে এসব তথ্য প্রকাশ করা যাচ্ছে না। যেহেতু তারা ধর্ষণে জড়িত থাকার কথা স্বীকার করেছে, সে জন্য তাদের জিজ্ঞাসাবাদের জন্য নতুন করে আর আদালতে রিমান্ডের আবেদন করা হবে না।’

এর আগে তরুণীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার চার জনকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হারুনের আদালত শুনানি শেষে সোমবার (১ জুলাই) দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ২৫ জুন সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে। ওই ট্রেনে খাবার সরবরাহকারী এসএ করপোরেশনের চার কর্মী ওই তরুণীকে ধর্ষণ করে বলে জানা যায়। ভুক্তভোগী তরুণী চার জনকে আসামি করে চট্টগ্রাম রেলওয়ে থানায় মামলা করেন। পুলিশ অভিযুক্ত এসএ করপোরেশনের চার কর্মীকেই গ্রেফতার করেছে।

গ্রেফতার এসএ করপোরেশনের চার কর্মী হলো– ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানাধীন ভাদেশ্বরা এলাকার বাছির মিয়ার ছেলে জামাল (২৯), জামালপুরের ইসলামপুরের কুলকান্দি মধ্যপাড়ার আব্দুল আজিজের ছেলে রাশেদুল হক (২৮), জামালপুরের সরিষাবাড়ির কুমারপাড়ার জামাল উদ্দিনের ছেলে শরিফ মিয়া (২১) এবং নোয়াখালীর বেগমগঞ্জের কুতুবপুরের গোলাম নবীর ছেলে আব্দুর রব রাসেল (২৮)।

মামলার এজাহারে বলা হয়, ওই তরুণী মঙ্গলবার (২৫ জুন) সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনে ওঠেন। ওই তরুণী টিকিট না পেয়ে ট্রেনের খাবার বগির একটি সিটে বসেন। ওই ট্রেনে বুধবার ভোরে এজাহারভুক্ত চার জন তাকে ধর্ষণ করে। এ ঘটনায় পুলিশ তিন জনকে গ্রেফতার করে চট্টগ্রাম রেলওয়ে থানায় নেয়। আরও একজনকে পরদিন গ্রেফতার করা হয়।

 

/এমএএ/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক