জলবায়ু পরিবর্তনের ফলে বরেন্দ্র এলাকায় খরার প্রকোপ বাড়ছে: খাদ্যমন্ত্রী

নওগাঁ প্রতিনিধি
০৬ জুলাই ২০২৪, ১৫:৩৮আপডেট : ০৬ জুলাই ২০২৪, ১৫:৩৮

খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‘জলবায়ু পরিবর্তন মোকাবিলায় টেকসই উদ্যোগ গ্রহণ করতে হবে। জলবায়ু পরিবর্তন একুশ শতকের একটি অন্যতম বৈশ্বিক ঝুঁকি এবং বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের ফলে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বাংলাদেশে জলবায়ু পরিবর্তনজনিত হটস্পটগুলোর মধ্যে বরেন্দ্র এলাকা, বিশেষ করে নওগাঁ জেলা অন্যতম। জলবায়ু পরিবর্তনের ফলে এই এলাকায় খরার প্রকোপ ক্রমাগত বাড়ছে।’

নওগাঁয় জলবায়ু পরিবর্তন মোকাবিলা বিষয়ক এক অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শনিবার জেলা প্রশাসকের সভাকক্ষে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) এ কর্মশালার আয়োজন করে।

এ অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী আরও বলেন, ‘খরার প্রকোপ বাড়ার ফলে বরেন্দ্র অঞ্চলে সুপেয় পানি পাওয়া যাচ্ছে না, কৃষিজমির জন্য পানি হ্রাস পাচ্ছে অর্থাৎ কৃষকের জন্য সেচ ব্যবস্থাপনা অনেক ব্যয়বহুল হয়ে যাচ্ছে। বরেন্দ্র অঞ্চলের খরা মোকাবিলায় সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। সেগুলোর মধ্যে বৃক্ষরোপণ, নদী ও খাল পুনর্খনন, ভূ-উপরিস্থ পানির ব্যবহার বাড়ানো ইত্যাদি অন্যতম।’ এই প্রকল্প ও উদ্যোগগুলোকে সঠিকভাবে বাস্তবায়ন করার প্রতি তিনি সবার প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. গোলাম মওলা। বিশেষ অতিথি ছিলেন পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক ড. নমিতা হালদার এনডিসি।

কর্মশালায় সরকারি বিভিন্ন দফতরের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান ও পিকেএসএফের সহযোগী সংস্থার প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা অংশ নেন। এ ছাড়া জলবায়ু পরিবর্তন মোকাবিলা বিষয়ক প্রকল্প বাস্তবায়নকারী ১৮টি সংস্থার নির্বাহী পরিচালক এবং প্রকল্পের অন্য কর্মকর্তারাও অংশ নেন।

/এমএএ/
সম্পর্কিত
এল নিনোর আসন্ন প্রত্যাবর্তনের প্রস্তুতি নিন: জাতিসংঘের সতর্কবার্তা
আগামী ৫ বছরে বৈশ্বিক উষ্ণায়নে নতুন রেকর্ডের শঙ্কা
আদিবাসী জনগোষ্ঠীর ওপর জলবায়ু চাপ বাড়ছে: গবেষণা
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম