চট্টগ্রামে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি, যানজটে দুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৭ জুলাই ২০২৪, ১৯:২৯আপডেট : ০৭ জুলাই ২০২৪, ১৯:২৯

চট্টগ্রাম মহানগরীতে কোটা সংস্কারের দাবিতে তৃতীয় দিনের মতো চলছে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি। চট্টগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নগরীর লালখান বাজার মোড় এলাকায় এ কর্মসূচি পালন করছেন। তারা সড়কের ওপর অবস্থান নেওয়ার কারণে লালখান বাজার এলাকায় বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে নগরজুড়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে।

রবিবার (৭ জুলাই) বিকাল ৪টার দিকে নগরীর ষোলশহর স্টেশন থেকে মিছিল শুরু করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ২ নম্বর গেট এলাকায় এসে অবস্থান নেন। এরপর বিকাল ৬টার দিকে মিছিলটি নগরীর লালখান বাজার এলাকায় যায়। সেখানে অবস্থান নিয়ে কোটা সংস্কারের দাবিতে স্লোগান দিচ্ছেন তারা। লালখান বাজার এলাকায় অবস্থান নেওয়ার কারণে সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

নগরীর লালখান বাজার থেকে কাজির দেউড়ি মোড়, ওয়াসা মোড়, জিইসি মোড়, কাজির দেউড়ি থেকে প্রবর্তক মোড়সহ বিভিন্ন সড়কে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। এতে বিভিন্ন কাজে বের হওয়া লোকজন আটকে পড়ে চরম দুর্ভোগ পোহাচ্ছেন।

রাহাত হোসেন নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র বলেন, ‘কোটা পদ্ধতির কারণে মেধাবীরা কোথাও চান্স পাচ্ছেন না। এ কারণে কোটা প্রথা বিলুপ্তির জন্য আমরা মাঠে নেমেছি। যতদিন এ পদ্ধতি বাতিল করা না হবে ততদিন এ আন্দোলন চলবে।’

/এমএএ/
সম্পর্কিত
আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল
যত রকমের সাক্ষ্য-প্রমাণে ১৯৪ মিনিটের রায়
‘জুলাই সনদ নাগরিকের সঙ্গে রাজনৈতিক দল ও রাষ্ট্রের সামাজিক চুক্তি’
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম