স্কুলব্যাগে মাদক নিয়ে ব্রহ্মপুত্র পাড়ি, পুলিশে ধরা

কুড়িগ্রাম প্রতিনিধি
১২ জুলাই ২০২৪, ১৯:০৫আপডেট : ১২ জুলাই ২০২৪, ১৯:০৫

৪২ বছর বয়সী রফিকুল ইসলাম পেশায় মাদক ব্যবসায়ী। বাড়ি কুড়িগ্রাম সদরের ফারাজিপাড়া গ্রামে। ভূরুঙ্গামারী সীমান্ত থেকে স্কুলব্যাগে মাদক ভরে যাচ্ছিল ঢাকায়। কিন্তু বিধি বাম! ব্রহ্মপুত্র পাড়ি দিয়ে রৌমারী হয়ে ঢাকা যাওয়ার পথে পুলিশের হাতে ধরা পড়ে অবশেষে থানা হাজতে।

শুক্রবার দুপুরে রৌমারী উপজেলা শহরের কলেজপাড়া সংলগ্ন ভুইয়াবাড়ি জামে মসজিদ এলাকায় ৪৮ বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, রফিকুল পেশাদার মাদক ব্যবসায়ী। স্কুলব্যাগে করে ফেনসিডিল নিয়ে ব্রহ্মপুত্র নদ পাড়ি দিয়ে রৌমারী হয়ে ঢাকায় যাচ্ছিল। নিজস্ব সোর্সের মাধ্যমে খবর পেয়ে পুলিশ তাকে হাতেনাতে গ্রেফতার করে। তার বিরুদ্ধে আগের একটি মামলা রয়েছে।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান বলেন, ‘গ্রেফতার রফিকুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাকে শনিবার আদালতে সোপর্দ করা হবে।’

/এমএএ/
সম্পর্কিত
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
এ যেন ‘গাঁজার সিলিন্ডার’
মাদকসহ গ্রেফতার বিএনপি নেতাকে আজীবনের জন্য বহিষ্কার
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম