রূপালী ব্যাংকের শাখা ব্যবস্থাপকের ২৭ বছরের কারাদণ্ড

বগুড়া প্রতিনিধি
১৪ জুলাই ২০২৪, ২০:৩৭আপডেট : ১৪ জুলাই ২০২৪, ২০:৩৭

বগুড়ায় রূপালী ব্যাংক লিমিটেড মহাস্থানগড় শাখার দুই কোটি ৬৯ লাখ টাকা আত্মসাতের দায়ে ব্যবস্থাপককে পৃথক তিন ধারায় ২৭ বছর সশ্রম কারাদণ্ড, দুই সিনিয়র অফিসারকে পাঁচ বছর করে এবং তিন গ্রাহককে সাত বছর করে সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। রবিবার দুপুরে বগুড়ার স্পেশাল জজ মো. শহীদুল্লাহ জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন– রূপালী ব্যাংক লিমিটেড মহাস্থানগড় শাখার ব্যবস্থাপক জোবায়েনুর রহমান, সিনিয়র অফিসার ইশরাত জাহান ও মাহাতাব হোসেন, গ্রাহক আজমল হোসেন, জাহিদুর রহমান ও মোশাররফ হোসেন।

দুর্নীতি দমন কমিশন-দুদকের পিপি আবুল কালাম আজাদ জানান, আদালত ব্যবস্থাপক জোবায়েনুর রহমানকে দণ্ডবিধির ৪০৯ ধারায় ১০ বছর, ৪৬৭ ধারায় ১০ বছর এবং ৪২০ ধারায় সাত বছরসহ মোট ২৭ বছর সশ্রম কারাদণ্ডদেশ দিয়েছেন। তিনটি সাজা একসঙ্গে চলমান থাকায় তাকে ১০ বছর সশ্রম কারাভোগ করতে হবে। সিনিয়র অফিসার ইশরাত জাহান ও মাহাতাব হোসেনকে দণ্ডবিধির ৪২০ ধারায় পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ ছাড়া গ্রাহক আজমল হোসেন, জাহিদুর রহমান ও মোশাররফ হোসেনকে দণ্ডবিধির ৪২০ ধারায় সাত বছর করে সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত আসামিরা আদালতে হাজির ছিলেন।

এজাহার সূত্র জানায়, রূপালী ব্যাংক লিমিটেড মহাস্থানগড় শাখা ব্যবস্থাপক জোবায়েনুর রহমান বিভিন্ন সময় পে-অর্ডার থেকে ভুয়া ঋণ সৃষ্টি করে দুই কোটি ৬৯ লাখ এক হাজার ৮০১ টাকা আত্মসাৎ করেন। দুই সিনিয়র অফিসার ও গ্রাহকরা তাকে সহযোগিতা করেন। ২০১৮ সালের ৪ ফেব্রুয়ারি বেলা ১১টার দিকে তিনি চা পানের নামে শাখা থেকে বের হয়ে নিখোঁজ হন। খবরটি ছড়িয়ে পড়লে গ্রাহকরা শাখায় ভিড় করেন। অনেক গ্রাহকের হিসাবে গরমিল পাওয়া যায়। ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। তদন্ত কমিটির রিপোর্টে ওই টাকা জালিয়াতির মাধ্যমে আত্মসাতের সত্যতা মেলে।

পরে রূপালী ব্যাংক বগুড়া অঞ্চলের ডিজিএম সরদার হাবিবুর রহমান বাদী হয়ে মামলা করেন। তদন্তকারী কর্মকর্তা ব্যবস্থাপক, দুই সিনিয়র অফিসার ও তিন গ্রাহকের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।

আসামিদের পক্ষে অ্যাডভোকেট জিন্নুল হক, আতাউর রহমান, খায়রুল বাশার নিলুজ, খায়রুজ্জামান ও বিনয় কুমার ঘোষ রজত মামলা পরিচালনা করেন।

/এমএএ/
সম্পর্কিত
রূপালী ব্যাংকের এজিএমে কী কী অনুমোদন হলো
১৫ বছরের কারাদণ্ডগ্রাহকের ৩ কোটি ৪০ লাখ টাকা আত্মসাৎ করেছেন রূপালী ব্যাংকের এক ম্যানেজার
রূপালী ব্যাংকে থেকে গ্রাহকের ১৯ লাখ টাকা উধাও, ফটকে তালা দিয়ে বিক্ষোভ
সর্বশেষ খবর
‘আর্জেন্টিনা জিতেছে’ বলে রসিকতা: বিমানের ভেতরেই চরম ক্ষোভের মুখে পাইলট
‘আর্জেন্টিনা জিতেছে’ বলে রসিকতা: বিমানের ভেতরেই চরম ক্ষোভের মুখে পাইলট
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
মাইলস্টোনের ক্ষতিপূরণ না পাওয়া সরকারেরও ব্যর্থতা: ডা. জাহেদ 
মাইলস্টোনের ক্ষতিপূরণ না পাওয়া সরকারেরও ব্যর্থতা: ডা. জাহেদ 
‘ভাস্কর্য অপসারণে উগ্রবাদীদের সম্পৃক্ততার তথ্য নেই’ 
‘ভাস্কর্য অপসারণে উগ্রবাদীদের সম্পৃক্ততার তথ্য নেই’ 
সর্বাধিক পঠিত
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
সচিবালয়ে চাকরিতে যোগ দিতে এসে ৪ জন কারাগারে, কারণ কী   
সচিবালয়ে চাকরিতে যোগ দিতে এসে ৪ জন কারাগারে, কারণ কী