১৫ বছরের কারাদণ্ড

গ্রাহকের ৩ কোটি ৪০ লাখ টাকা আত্মসাৎ করেছেন রূপালী ব্যাংকের এক ম্যানেজার

নোয়াখালী প্রতিনিধি
০৮ এপ্রিল ২০২৬, ১৯:০২আপডেট : ০৮ এপ্রিল ২০২৬, ১৯:০২

নোয়াখালীতে রূপালী ব্যাংকের গ্রাহকদের ৩ কোটি ৩৯ লাখ ৯৭ হাজার টাকা আত্মসাতের দায়ে মো. বেলায়েত হোসেন নামে ব্যাংকটির সাবেক এক কর্মকর্তাকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। 

বুধবার (৮ এপ্রিল) দুপুরে নোয়াখালীর বিশেষ জজ আদালতের বিচারক শওকত আলী এ রায় দেন। তবে রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন না বেলায়েত। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত মো. বেলায়েত হোসেন রূপালী ব্যাংকের সোনাইমুড়ী শাখার সাবেক ব্যবস্থাপক ছিলেন। তিনি সোনাইমুড়ী উপজেলার জয়াগ গ্রামের আনছার আলী ব্যাপারী বাড়ির মৃত আব্দুর রবের ছেলে। 

আদালত ও মামলার এজাহার থেকে জানা যায়, বেলায়েত হোসেন ২০১২ সালের ২১ নভেম্বর থেকে ২০১৬ সালের ২৪ এপ্রিল পর্যন্ত রূপালী ব্যাংকের সোনাইমুড়ী শাখার ব্যবস্থাপক ছিলেন। ওই সময় ৫৬ জন গ্রাহকের স্বাক্ষর জাল করে তিন কোটি ৩৯ লাখ ৯৭ হাজার ৯৪ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন। এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ বাদী হয়ে ২০১৬ সালের ৪ মে সোনাইমুড়ী থানায় একটি মামলা করেন। মামলাটি তদন্ত করে দুদকের তৎকালীন সহকারী পরিচালক মো. হোসাইন শরীফ অভিযোগপত্র জমা দেন। আদালতে মামলাটি পরিচালনা করেন নোয়াখালী দুদকের পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ জহির উদ্দিন।

জহির উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘৫৬ জন গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে তিন ধারায় আসামিকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তিন কোটি ৩৯ লাখ ৯৭ হাজার ৯৪ টাকা জরিমানা করা হয়। আসামি বেলায়েত হোসেন পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।’

/এএম/ 
সম্পর্কিত
দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি: অস্ত্র সরবরাহে অভিযুক্ত দুই নারী কারাগারে
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
এই মুহূর্তে আওয়ামী লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই: আ স ম ফিরোজ
সর্বশেষ খবর
প্রথমবার সড়কপথে সরাসরি যুক্ত হলো রাশিয়া-উত্তর কোরিয়া
প্রথমবার সড়কপথে সরাসরি যুক্ত হলো রাশিয়া-উত্তর কোরিয়া
সন্তানকে ঘিরে যখন পরিবারে আনন্দ, ঠিক তখনই এলো বাবার মৃত্যুর খবর
সন্তানকে ঘিরে যখন পরিবারে আনন্দ, ঠিক তখনই এলো বাবার মৃত্যুর খবর
সরকারি সেবায় একই তথ্য বারবার দেওয়ার বিড়ম্বনা কমানোর উদ্যোগ
সরকারি সেবায় একই তথ্য বারবার দেওয়ার বিড়ম্বনা কমানোর উদ্যোগ
দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি: অস্ত্র সরবরাহে অভিযুক্ত দুই নারী কারাগারে
দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি: অস্ত্র সরবরাহে অভিযুক্ত দুই নারী কারাগারে
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার