বরিশাল কলেজের খেলার মাঠে ভবন নির্মাণের প্রতিবাদে বিক্ষোভ

বরিশাল প্রতিনিধি
১৫ জুলাই ২০২৪, ১৫:০২আপডেট : ১৫ জুলাই ২০২৪, ১৫:০২

বরিশাল সরকারি কলেজের খেলার মাঠে বহুতল ভবন নির্মাণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ওই মাঠে ভবন তুললে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়। কলেজ গেটে বিক্ষোভ সমাবেশ শেষে সিটি মেয়র বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

সোমবার বেলা ১১টায় সাবেক শিক্ষার্থী ও মহাত্মা অশ্বিনী কুমার দত্তের স্মৃতিবিজড়িত সরকারি বরিশাল কলেজ মাঠ রক্ষা কমিটির উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মাঠ রক্ষা কমিটির সভাপতি শাহ সাজেদার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন– কমিটির সদস্যসচিব ডা. মণীষা চক্রবর্তী, তেতুলতলা মাঠ আন্দোলনের সংগঠক সৈয়দা রত্না, সমাজসেবক ডা. হাবিবুর রহমান ও জাসদ বরিশাল জেলা শাখার সভাপতি শহিদুল ইসলাম মিরনসহ অন্যরা। 

বক্তারা বলেন, ‘সরকারি বরিশাল কলেজের খেলার মাঠে কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি এলাকার শিশু-কিশোররা খেলাধুলা করে। সেখানে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়। খেলার মাঠের জন্য মহাত্মা অশ্বিনী কুমার দত্তের বাসভবন ভেঙে মাঠের জায়গা বের করা হয়েছিল। বিকল্প জায়গা থাকার পরেও একমাত্র খেলার মাঠ নষ্ট করার এই পরিকল্পনা থেকে কর্তৃপক্ষকে অবিলম্বে সরে আসার আহ্বান জানাচ্ছি। তা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।’

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে সিটি করপোরেশনের মেয়র বরাবর স্মারকলিপি প্রদান কর হয়। মেয়র মাঠরক্ষা কমিটিকে শিক্ষা প্রকৌশল অধিদফতরের সঙ্গে যোগাযোগ করে কাজ বন্ধ রাখার নির্দেশ দেন এবং সরকারি বরিশাল কলেজের ভবন নির্মাণের বিষয়ে শিক্ষার্থী, মাঠরক্ষা কমিটিসহ প্রশাসনিক বৈঠক করার আশ্বাস দেন।

সম্প্রতি কলেজের খেলার মাঠ দখল করে নয় কোটি টাকা ব্যয়ে বহুতল ভবন নির্মাণকাজ শুরু হয়। এরপর থেকেই ওই মাঠ রক্ষার্থে আন্দোলনে নামেন শিক্ষার্থী এবং রাজনৈতিক-সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

/এমএএ/
সম্পর্কিত
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম