গুলিতে নিহত ২ বাংলাদেশির মরদেহ হস্তান্তর করলো বিএসএফ

সিলেট প্রতিনিধি
১৫ জুলাই ২০২৪, ২১:৩৬আপডেট : ১৫ জুলাই ২০২৪, ২১:৩৭

ভারত সীমান্তে গুলিতে নিহত সিলেটের দুই বাসিন্দার মরদেহ হস্তান্তর করেছে সে দেশের সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। সোমবার (১৫ জুলাই) পতাকা বৈঠকের পর রাত ৮টার দিকে থানা পুলিশ ও বিজিবির কাছে লাশ হস্তান্তর করে বিএসএফ। 

নিহতরা হলেন– কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ করবলাটুক গ্রামের মৃত ফজর আলীর ছেলে আলী হোসেন (৩০) এবং মৃত সুন্দর আলীর ছেলে কাউসার আহমদ (৩২)।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ বলেন, ‘দুই যুবকের লাশ পতাকা বৈঠকের পর হস্তান্তর করেছে বিএসএফ। কেন তারা সীমান্ত দিয়ে ভারতে গিয়েছিলে তা খতিয়ে দেখা হচ্ছে।’

রবিবার সন্ধ্যার দিকে কোম্পানীগঞ্জের ভারত সীমান্ত পিলার নম্বর-১২৫৩-এর কাছে ‘ভারতীয় খাসিয়াদের’ গুলিতে আলী ও কাউসার নিহত হন বলে জানা যায়।

পুলিশ সূত্র জানায়, নিহত দুজসহ আরও একজন সীমান্তের ওপার থেকে পণ্য আনার জন্য রবিবার সন্ধ্যায় ভারতে প্রবেশ করেন। সোমবার বিকালে খবর পাওয়া যায় ভারতীয় খাসিয়াদের গুলিতে আলী ও কাউসার নিহত হয়েছেন।

/এমএএ/
সম্পর্কিত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
শূন্যরেখায় ঠেলে পাঠানো ব্যক্তিদের সরিয়ে নিয়েছে বিএসএফ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম