কিশোরগঞ্জে কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ

কিশোরগঞ্জ প্রতিনিধি
১৬ জুলাই ২০২৪, ১৫:২৪আপডেট : ১৬ জুলাই ২০২৪, ১৫:২৮

কিশোরগঞ্জে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বেলা ১২টার দিকে শহরের গুরুদয়াল সরকারি কলেজের সামনে এ ঘটনা ঘটে। কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা কলেজের সামনে সমাবেশের জন্য জড়ো হওয়ার সময় এ ঘটনা ঘটে।

জানা গেছে, হঠাৎ করেই ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা চালান। এ সময় তারা ছত্রভঙ্গ হয়ে ক্যাম্পাসের আশপাশে ছড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে তারা সংগঠিত হয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। হামলায় জেলা ছাত্রলীগ সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়েজ ওমান খান নেতৃত্ব দেন বলে অভিযোগ করা হচ্ছে।

গুরুদয়াল সরকারি কলেজের সামনে এ ঘটনা ঘটে সরেজমিন দেখা যায়, দুপক্ষের ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় পুরো কলেজ ক্যাম্পাস রণক্ষেত্রে পরিণত হয়। দুপক্ষের হাতেই লাঠিসোঁটা, রডসহ নানা ধরনের দেশি অস্ত্র ছিল। ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি থাকলেও তারা কার্যত দর্শকের ভূমিকা পালন করেছে। বেলা ১টা নাগাদ ওই এলাকায় থেমে থেমে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ চলছে। এ সংঘর্ষে ঠিক কতজন আহত হয়েছেন, তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

/এমএএ/
সম্পর্কিত
আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল
যত রকমের সাক্ষ্য-প্রমাণে ১৯৪ মিনিটের রায়
‘জুলাই সনদ নাগরিকের সঙ্গে রাজনৈতিক দল ও রাষ্ট্রের সামাজিক চুক্তি’
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি