ময়মনসিংহে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

ময়মনসিংহ প্রতিনিধি
১৬ জুলাই ২০২৪, ১৮:০১আপডেট : ১৬ জুলাই ২০২৪, ১৮:০১

সারা দেশে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদ এবং সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ময়মনসিংহের বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সকাল ১১টায় ময়মনসিংহ-টাঙ্গাইল সড়কের প্রবেশমুখ নগরীর টাউনহল মোড় এলাকা অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে তিন হাজার শিক্ষার্থী অংশ নেন। 

সোমবার দিনভর ও রাতে অনলাইন ক্যাম্পেইন শেষে জড়ো হন সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা ১১টায় সময় নির্ধারিত থাকলেও তার আগেই জড়ো হতে থাকেন তারা। স্লোগান দিয়ে শিক্ষার্থীরা এসে টাউনহলের কর্মসূচিতে যোগ দেন৷ এ সময় শিক্ষার্থীরা প্ল্যাকার্ড এবং ছোট ছোট বাঁশের লাঠিতে জাতীয় পতাকা বেঁধে বিক্ষোভে অংশ নেন। আনন্দমোহন কলেজ, নাসিরাবাদ কলেজ, মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ, কবি নজরুল বিশ্ববিদ্যালয়সহ শহরের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরাও এতে অংশ নেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা ‘কোটা না মেধা’; ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না’ স্লোগানে মুখর করে তোলেন পুরো এলাকা। তারা বলেন, ‘আমরা অধিকার চাইতে গিয়ে রাজাকার হয়ে গেলাম। নির্বিচারে সাধারণ শিক্ষার্থীদের রক্ত ঝরানো হয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই, কোটা প্রথার সংস্কার চাই।’

ময়মনসিংহ-টাঙ্গাইল সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশে নেতৃত্ব দেন ছাত্র ইউনিয়ন ময়মনসিংহ জেলা শাখার সভাপতি গুকুল সুত্রধর মানিক। এ সময় আশপাশে বিপুল পুলিশ মোতায়েন ছিল। শিক্ষার্থীদের অবরোধের কারণে টাউন হল এলাকা থেকে শহরের অভ্যন্তরীণ সড়কেও যান চলাচল বন্ধ থাকে।

এদিকে বেলা সাড়ে ১২টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ময়মনসিংহ নগরীর পাটগুদাম ব্রিজ মোড় এলাকায় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন। সময় শত শত যানবাহন সড়কে আটকে যায় এবং যানজটের সৃষ্টি হয়।

কোতয়ালি মডেল থানার ওসি মাইনুদ্দিন বলেন, ‘আন্দোলনরত শিক্ষার্থীদের অবরোধের কারণে নগরীর বিভিন্ন সড়কে যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন রয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল
যত রকমের সাক্ষ্য-প্রমাণে ১৯৪ মিনিটের রায়
‘জুলাই সনদ নাগরিকের সঙ্গে রাজনৈতিক দল ও রাষ্ট্রের সামাজিক চুক্তি’
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের