সাংবাদিক নিহতের ঘটনায় পুলিশের বিরুদ্ধে থানায় অভিযোগ

সিলেট প্রতিনিধি
২৫ জুলাই ২০২৪, ১৭:৫৫আপডেট : ২৫ জুলাই ২০২৪, ১৭:৫৫

সিলেট নগরীর বন্দরবাজার এলাকায় সাংবাদিক এটিএম তুরাব নিহতের ঘটনায় কোতয়ালি থানায় অভিযোগ দাখিল করা হয়েছে। সরকারি চাকরির কোটা সংস্কার নিয়ে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশে সংঘর্ষের সময় তিনি গুলিতে নিহত হন।

বুধবার (২৪ জুলাই) রাতে নিহতের ভাই আবুল হাসান মো. আজরফ (জাবুর আহমদ) বাদী হয়ে অভিযোগটি দায়ের করেন। তবে পুলিশ সেটি জিডি (সাধারণ ডায়েরি) হিসেবে নিয়েছে। অভিযোগপত্রে ৮-১০ অজ্ঞাত পুলিশকে অভিযুক্ত করা হয়। এর আগে এ ঘটনায় কোতয়ালি থানায় হত্যার অভিযোগে মামলা দায়ের করে পুলিশ।

বৃহস্পতিবার কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈন উদ্দিন শিপন বলেন, ‘সাংবাদিক তুরাব নিহতের ঘটনায় পুলিশের পক্ষ থেকে আগেই একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। সেটির তদন্ত চলছে। বুধবার রাতে পরিবারের পক্ষ থেকে দায়ের করা অভিযোগটি আমরা রেখেছি এবং জিডি হিসেবে নথিভুক্ত করা হয়। এ ছাড়া পরিবারের লিখিত অভিযোগ এবং পুলিশের মামলা একই সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।’

থানায় দায়ের করা অভিযোগে উল্লেখ করা হয়, শুক্রবার (১৯ জুলাই) দুপুর ১টা ৫৫ মিনিটের সময় পেশাগত দায়িত্ব পালনের জন্য মহানগরীর বন্দরবাজার এলাকার কোর্ট পয়েন্টে অবস্থান করছিলেন তুরাব। এক পর্যায়ে বিএনপি মিছিল শুরু করলে তিনি মিছিলের পেছনে অন্য সহকর্মীদের সঙ্গে অবস্থান নেন। মিছিলটি পুরান লেন গলির মুখে পৌঁছালে সশস্ত্র পুলিশ সদস্যরা বিপরীত দিকে অবস্থান নেন। সে সময় হঠাৎ লাগাতার গুলির শব্দ শোনা যায় এবং তুরাব চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়েন। তখন সহকর্মী ও পথচারীরা তাকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় এবং তার শারীরিক অবস্থা আরও খারাপ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য মহানগরের সোবহানীঘাট এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে তিনি মারা যান।

গোলাগুলির স্থিরচিত্র ও ভিডিওচিত্র সেখানে কর্তব্যরত সাংবাদিকদের কাছে রয়েছে বলে আবুল হাসান অভিযোগপত্রে উল্লেখ এবং অজ্ঞাত ৮-১০ জন পুলিশকে অভিযুক্ত করেছেন। 

/এমএএ/
সম্পর্কিত
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জনতুষ্টি নয়, দীর্ঘমেয়াদি স্বার্থে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী