আল্টিমেটাম দিয়ে রাবি শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার

রাবি প্রতিনিধি
২৫ জুলাই ২০২৪, ২০:০৮আপডেট : ২৫ জুলাই ২০২৪, ২০:০৮

দাবি আদায়ে ৩০ দিনের আল্টিমেটাম দিয়ে সব কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে থাকা শিক্ষার্থীরা। তবে নির্ধারিত সময়ের মধ্যে তাদের আট দফা দাবি আদায় না হলে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন নেতৃত্বে থাকা শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলনে রাবিতে সংঘটিত আন্দোলনে নেতৃত্বদানকারী শিক্ষার্থী মোকাররম হোসেন বলেন, ‘সারা দেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বর্তমানে একটি পর্যায়ে এসে পৌঁছেছে। আমাদের এক দফা দাবিটির সন্তোষজনক সমাধান হয়েছে। এতে সারা দেশের ছাত্রসমাজ সন্তুষ্ট। তবে আন্দোলনের মধ্যে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। তার পরিপ্রেক্ষিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আট দফা দাবি ছিল। আট দফা দাবির মধ্যে কোটা নিয়ে ইতোমধ্যে প্রজ্ঞাপন জারি হয়েছে। সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলার বিষয়ে আইনমন্ত্রী আমাদের আশ্বস্ত করেছেন। কারফিউও শিথিল করা হচ্ছে এবং ধীরে ধীরে ইন্টারনেট সেবাও চালু হচ্ছে। এসবের বাইরে আমাদের দাবি হলো, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত শিক্ষার্থীদের নিরাপত্তা প্রশাসন কর্তৃক নিশ্চিত করতে হবে। অতিদ্রুত বিশ্ববিদ্যালয় খুলে দিতে হবে।

‘আইনশৃঙ্খলা বাহিনী শুধু ক্যাম্পাসের প্রবেশদ্বারে অবস্থান করবে। আবাসিক হলগুলোতে শুধু বৈধ শিক্ষার্থীদের আবাসন নিশ্চিত করতে হবে। শহীদ ও ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পরিবারে ক্ষতিপূরণ এবং তাদের কর্মসংস্থান নিশ্চিত করতে হবে; আন্দোলনে নিহত শিক্ষার্থীদের জন্য দায়ী ব্যক্তিদের নিয়ে দ্রুত তদন্ত প্রতিবেদন দাখিল করতে হবে।’

এই শিক্ষার্থী আরও বলেন, ‘আমরা দেখছি সরকার ধীরে ধীরে আমাদের দাবি মেনে নিচ্ছে। তার পরিপ্রেক্ষিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আজ থেকে সব ধরনের কর্মসূচি প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কোনও তৃতীয় পক্ষ এসে আমাদের অহিংস আন্দোলনকে সহিংস করবে, এই সুযোগ আমরা আর দেবো না। আমরা আশা করছি, সরকার দ্রুত আমাদের আট দফা দাবি পূরণ করে সারা বাংলাদেশে শান্তি ফিরিয়ে শিক্ষার পরিবেশ নিশ্চিত করবে। আগামী ৩০ দিনের মধ্যে আমাদের দাবি আদায় না হলে আমরা আবারও মাঠে নামবো।’

রাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে ছাত্রলীগের মামলা দায়ের প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি এখনও মামলার বিষয়ে শুনিনি। যদি আমাদের বিরুদ্ধে কোনও মামলা দায়ের করা হয়ে থাকে তাহলে দ্রুত তা প্রত্যাহার করে নিতে হবে। কারণ আমরা সাধারণ শিক্ষার্থীরা কোনও সহিংস কর্মকাণ্ডে জড়িত ছিলাম না। আইনমন্ত্রী যেহেতু বলেছেন, অবশ্যই এই মামলা প্রত্যাহার হবে। এই মামলা প্রত্যাহার না হলে আমরা আন্দোলনে নামবো।’

সংবাদ সম্মেলনে রাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্বে থাকা শিক্ষার্থীদের মধ্যে গণিত বিভাগের সুজন ভৌমিক, অর্থনীতি বিভাগের তোফায়েল আহমেদ ও মনিমুল হক এবং আরবি বিভাগের শিক্ষার্থী রেজোয়ান গাজী মহারাজ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৬ জুলাই বিকালে শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের বিভিন্ন হলকক্ষ ভাঙচুর এবং মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনায় রাবি শিক্ষার্থীসহ ২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত ১৭ জুলাই শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কাইয়ুম মিয়া বাদী হয়ে নগরীর মতিহার থানায় এই মামলা করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত থাকা পাঁচ শিক্ষার্থীর মধ্যে তোফায়েল আহমেদ এবং মনিমুল হকও এই মামলার অন্যতম আসামি।

/এমএএ/
সম্পর্কিত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই উপ-উপাচার্য নিয়োগ
রাজশাহী বিশ্ববিদ্যালয় উপাচার্য দফতরে ফুল-উপহার নিয়ে প্রবেশ নিষিদ্ধ
রাবির ১১ হলে ‘নিষিদ্ধ’ ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, ছাত্রদল বলছে হাস্যকর
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী