পুকুরে গোসলে নামার একদিন পর ভেসে উঠলো মাদ্রাসাছাত্রের মরদেহ

ঝিনাইদহ প্রতিনিধি
২৭ জুলাই ২০২৪, ১৫:৫৯ আপডেট : ২৭ জুলাই ২০২৪, ১৫:৫৯

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে পানিতে ডুবে মারা গেছে সিয়াম হোসেন (১৪) নামে এক মাদ্রাসাছাত্র। শনিবার (২৭ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার শিতলী গ্রামে এই ঘটনা ঘটে।

সিয়াম জেলার কালীগঞ্জ উপজেলার পারখিদ্দাহ গ্রামের শামিম হোসেনের ছেলে। সে শিতলী বেগম রোকেয়া খাতুন নূরানী হাফেজিয়া মাদ্রাসায় পড়তো।

মাদ্রাসার সুপার মো. সাইফুল ইসলাম জানান, শুক্রবার দুপুরে সহপাঠীদের সঙ্গে মাদ্রাসার পাশে পুকুরে গোসল করতে নামে সিয়াম। অন্যরা গোসল শেষে মাদ্রাসায় প্রতিষ্ঠানে ফিরলেও সে ফেরেনি। বিকাল ৩টার দিকে পড়ানোর সময় তাকে না পেয়ে খোঁজ নিয়ে জানা যায়, সে গোসল করতে নেমে আর ফেরেনি। পরে ওই পুকুরে মাছ ধরার জাল ফেলেও তার খোঁজ মেলেনি। শনিবার সকালে পুকুরে তার মরদেহ ভেসে ওঠে।

বিষয়টি নিশ্চিত করে হরিণাকুণ্ডু থানার ওসি মো. জিয়াউর রহমান জানান, ওই মাদ্রাসাছাত্র সাঁতার জানতো না বলে কর্তৃপক্ষ এবং পরিবারের সদস্যরা জানিয়েছেন। পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
তালা ভেঙে লায়ন্স কার্যালয়ে দখল-পাল্টা দখল, মারধরের অভিযোগ
ইবতেদায়ি শিক্ষক যাচাই, বেতন স্থগিত ৩২১ মাদ্রাসার
বেড়াতে গিয়ে সৈকতে ডুবে প্রাণ হারালেন ৮ শিক্ষার্থী
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক