সড়কে ঝরলো বাবা-মেয়ের প্রাণ

রাজবাড়ী প্রতিনিধি
২৮ জুলাই ২০২৪, ২০:০০ আপডেট : ২৮ জুলাই ২০২৪, ২০:০০

রাজবাড়ীর বালিয়াকান্দিতে পিকআপ ভ্যান ও ব্যাটারিচালিত অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে বাবা-মেয়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। রবিবার (২৮ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার নারুয়া ইউনিয়নের মৃগী-নারুয়া সড়কের বড় ঘি-কমলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– ওই অটোভ্যানচালক রাজবাড়ীর কালুখালী উপজেলার সাওরাইল গ্রামের হাসেম মণ্ডল (৫০) এবং তার মেয়ে হালিমা (২৭)।

এ সময় আহত হয়েছেন বিউটি (৩৪) নামে আরেক নারী। তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে আরএফএল কোম্পানির একটি পিকআপ ভ্যান নারুয়া থেকে কালুখালীর মৃগী এলাকায় যাচ্ছিল। পথে বড় ঘি-কমলা বাজার মোড় এলাকায় পৌঁছালে পিকআপ এবং ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ভ্যানচালক হাশেমের মেয়ে হালিমা মারা যান। গুরুতর আহত অবস্থায় হাসেমকে পাংশা হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান। ভ্যানের অপর আরোহী বিউটিকে গুরুতর আহত অবস্থায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম বলেন, ‘অটোভ্যানচালক হাসেম তার মেয়ে ও ভাইয়ের ছেলের বউকে নিয়ে নারুয়া থেকে কালুখালীর দিকে যাচ্ছিলেন। পথে কালুখালী থেকে নারুয়াগামী একটি পিকআপ ভ্যান অটোভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে বাবা-মেয়ে নিহত হন। দুর্ঘটনার খবরে আমরা মর্মাহত।’

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ‘পিকআপ ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। থানা পুলিশ ট্রাকটিকে আটক করেছে। তবে চালক ও তার সহযোগী পালিয়ে গেছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
কক্সবাজারে ঘুরতে গিয়ে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু
দুর্ঘটনা দেখতে থামলো বাস, পেছন থেকে আরেক বাসের ধাক্কায় একজনের মৃত্যু
তিন্দুতে পর্যটকবাহী জিপ খাদে, ২ পর্যটক নিহত
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি