শ্বশুরবাড়ি যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো প্রকৌশলীর

সুনামগঞ্জ প্রতিনিধি
২১ নভেম্বর ২০২৬, ১১:০৭ আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ১১:০৯

সুনামগঞ্জের ছাতকে পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে লুৎফুর রহমান (৩৯) নামে এক ডিপ্লোমা প্রকৌশলী নিহত হয়েছেন। শুক্রবার (২০ নভেম্বর) রাত ৮টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের চৌকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত লুৎফুর রহমান সিলেটের বিশ্বনাথ উপজেলার ইকানিদা দিঘলী গ্রামের বাসিন্দা। তিনি ছাতকের গোবিন্দগঞ্জ এলাকায় সিলেট-সুনামগঞ্জ সড়কের পাশে অবস্থিত আলী ফিলিং স্টেশনে কাজ করতেন। তার স্ত্রী ও এক বছর বয়সী যমজ দুই ছেলে রয়েছে।

লুৎফুরের মামা ওবায়দুল হক জানান, সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দামোদরতুপি গ্রামে লুৎফুরের শ্বশুরবাড়ি। শুক্রবার রাতে কর্মস্থল থেকে মোটরসাইকেলে করে শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন তিনি। পথে চৌকা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলসহ সড়কের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

জয়কলস হাইওয়ে থানার ওসি মোহাম্মদ হাবিবুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পিকআপের চালক পালিয়ে গেছেন। তবে গাড়িটি জব্দ করেছে পুলিশ। নিহতের মরদেহ থানায় রাখা হয়েছে।

/আরএইচ/
সম্পর্কিত
কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণ: মায়ের পর মারা গেলো শিশু মাহাদ
অটোরিকশায় ট্রেনের ধাক্কা, একই পরিবারের ৪ জন নিহত
মীরসরাইয়ে পুলিশের টহল ভ্যানে বাসের ধাক্কা, আহত ৬ সদস্য
সর্বশেষ খবর
কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণ: মায়ের পর মারা গেলো শিশু মাহাদ
কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণ: মায়ের পর মারা গেলো শিশু মাহাদ
আইক্লাউড স্টোরেজ শেষ হয়ে যাচ্ছে? জায়গা খালি করবেন যেভাবে
আইক্লাউড স্টোরেজ শেষ হয়ে যাচ্ছে? জায়গা খালি করবেন যেভাবে
পাগলা মসজিদের ১৫ দানবাক্সে মিললো ৫১ বস্তা টাকা
পাগলা মসজিদের ১৫ দানবাক্সে মিললো ৫১ বস্তা টাকা
সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
পদত্যাগ করলেন গোপালগঞ্জ জামায়াতের এক নেতা, বললেন ‘আমার পক্ষে সম্ভব নয়’
পদত্যাগ করলেন গোপালগঞ্জ জামায়াতের এক নেতা, বললেন ‘আমার পক্ষে সম্ভব নয়’
ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টার
ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টার
মজুরি বাড়ানোর প্রস্তাবে বিজিএমইএর ৬ আপত্তি, সামনে আনলো ২৮৭ কারখানা বন্ধের তথ্য
মজুরি বাড়ানোর প্রস্তাবে বিজিএমইএর ৬ আপত্তি, সামনে আনলো ২৮৭ কারখানা বন্ধের তথ্য
দেশে এলে শেখ হাসিনার জন্য দুটি জায়গা প্রস্তুত: হাবিব উন নবী খান
দেশে এলে শেখ হাসিনার জন্য দুটি জায়গা প্রস্তুত: হাবিব উন নবী খান
গোপালগঞ্জে থানা পুড়িয়ে দেওয়া নিয়ে যা বললেন আইজিপি
গোপালগঞ্জে থানা পুড়িয়ে দেওয়া নিয়ে যা বললেন আইজিপি