কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি ফারুক, সম্পাদক জাহিদ

কুমিল্লা প্রতিনিধি
২৮ জুলাই ২০২৪, ২০:২১আপডেট : ২৮ জুলাই ২০২৪, ২০:২১

অনুষ্ঠিত হয়েছে কুমিল্লা প্রেসক্লাব নির্বাচন। রবিবার (২৮ জুলাই) বেলা ১২টা থেকে শুরু হয়ে শেষ হয় বিকাল ৩টায়। ৪টার দিকে ভোট গণনা শেষে ফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার হাসান ইমাম মজুমদার ফটিক। এতে একাত্তর টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক এনামুল হক ফারুক ৩১ ভোট পেয়ে সভাপতি এবং দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার জাহিদ হাসান ৩১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

নির্বাচনে ৫৭টি ভোটের বিপরীতে ১৭টি পদে প্রার্থী হয়েছেন ৩৩ জন। তবে এর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দুটি পদের প্রার্থী। বাকি ১৫টিতে প্রার্থিতা করেন ৩১ জন।

সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ডেইলি বাংলাদেশ অবজার্ভারের কুমিল্লা প্রতিনিধি মোহাম্মদ নজরুল ইসলাম দুলাল এবং দি ডেইলি আওয়ার টাইমের কুমিল্লা প্রতিনিধি মাহবুব আলম বাবু। সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বাহার রায়হান। এ ছাড়া নির্বাচিত হয়েছেন– সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, দফতর সম্পাদক পদে জিটিভির জেলা প্রতিনিধি সেলিম রেজা মুন্সি, পাঠাগার সম্পাদক পদে জিএম জামাল উদ্দিন দামাল, বিজ্ঞান তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক দৈনিক কুমিল্লার আলোর স্টাফ রিপোর্টার নেকবর হোসেন, সাহিত্য সাংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক সম্পাদক দৈনিক দেশ রূপান্তরের কুমিল্লা প্রতিনিধি মো. দেলোয়ার হোসেন জাকির।

নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন পাঁচ জন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন অর্থ সম্পাদক তৌহিদ হোসেন মিঠু, প্রচার ও প্রকাশনা সম্পাদক এন কে রিপন।

ফল ঘোষণা শেষে প্রেসক্লাব নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার বলেন, ‘নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরে আমরা খুবই আনন্দিত। আমরা আশাবাদী, যারা নেতৃত্বে আসছেন তারা আগামীতে প্রেসক্লাবের সব কার্যক্রম সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাবেন।’

উল্লেখ্য, সর্বশেষ কুমিল্লা প্রেসক্লাব নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০২২ সালে।

/এমএএ/
সম্পর্কিত
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জনতুষ্টি নয়, দীর্ঘমেয়াদি স্বার্থে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম