নিরপরাধ শিক্ষার্থীদের হয়রানি না করার আহ্বান রাবি কর্তৃপক্ষের

রাজশাহী প্রতিনিধি
০১ আগস্ট ২০২৪, ১৭:০৬আপডেট : ০১ আগস্ট ২০২৪, ১৭:০৬

কোনও নিরপরাধ শিক্ষার্থী যাতে হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন। এ ছাড়া হয়রানির শিকার নিরপরাধ শিক্ষার্থীদের সহায়তার জন্য দুই সদস্যের সেল গঠন করেছে তারা। বৃহস্পতিবার (১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সংবাদ রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কর্তৃপক্ষের মনোযোগ আকর্ষণ করেছে। এর পরিপ্রেক্ষিতে রাবির কোনও নিরপরাধ শিক্ষার্থী যাতে হয়রানির শিকার না হয়, তা নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাচ্ছে।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘এ বিষয়ে রাবি কর্তৃপক্ষ দুজন সহকারী প্রক্টরের সমন্বয়ে একটি সহায়তা সেল গঠন করেছে। কোনও নিরপরাধ শিক্ষার্থী যদি অহেতুক হয়রানির শিকার হয়, তাহলে সেলের সদস্য অধ্যাপক ড. মো. জাকির হোসেন (মোবাইল ফোন: ০১৯১৬৩১৪৯৬১) ও ড. রতন কুমারের (মোবাইল ফোন: ০১৭১৪৭৮১৭৩৫) সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া যাচ্ছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।’

উল্লেখ্য, বর্তমান পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও আবাসিক হলগুলো ১৭ জুলাই থেকে বন্ধ রয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই উপ-উপাচার্য নিয়োগ
রাজশাহী বিশ্ববিদ্যালয় উপাচার্য দফতরে ফুল-উপহার নিয়ে প্রবেশ নিষিদ্ধ
রাবির ১১ হলে ‘নিষিদ্ধ’ ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, ছাত্রদল বলছে হাস্যকর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম