সিলেটে ১৫ দিনে গ্রেফতার ১৫৪

সিলেট প্রতিনিধি
০১ আগস্ট ২০২৪, ১৭:১৯আপডেট : ০১ আগস্ট ২০২৪, ১৭:১৯

কোটা আন্দোলনে সহিংসতার দায়ে সিলেট মহানগরে ১৫ দিনে ১৫৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গুলিতে নিহত সাংবাদিক তুরাবসহ সহিংসতায় দায়ে দায়েরকৃত সবকটি মামলার বাদী পুলিশ।

বৃহস্পতিবার (১ আগস্ট) সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার সাইফুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, কোটা সংস্কারের দাবিতে সিলেটে সহিংসতার ঘটনায় ছয়টি থানায় ১১টি মামলা হয়েছে। এর মধ্যে রয়েছে মহানগর পুলিশের কোতয়ালি থানায় ছয়টি, জালালাবাদ থানায় চারটি, দক্ষিণ সুরমা থানায় একটি।

তিনি আরও জানান, নাশকতাকারীদের গ্রেফতার করার জন্য থানা পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম কাজ করে যাচ্ছে। বৃহস্পতিবার মহানগরী এলাকায় পুলিশের অভিযানে সাত জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে কোতয়ালি থানায় ছয় জন এবং দক্ষিণ সুরমা থানায় একজন রয়েছেন। সব মিলিয়ে গত ১৭ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত ১৫৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্র জানায়, সবকটি মামলা পুলিশ অ্যাসল্ট, সরকারি কাজে বাধা, বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা। এর মধ্যে জালালাবাদ থানায় দায়ের করা একটি মামলার বাদী কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্রের সহকারী পরিচালক (নিরাপত্তা)।

/এমএএ/
সম্পর্কিত
আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল
যত রকমের সাক্ষ্য-প্রমাণে ১৯৪ মিনিটের রায়
‘জুলাই সনদ নাগরিকের সঙ্গে রাজনৈতিক দল ও রাষ্ট্রের সামাজিক চুক্তি’
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম