চার দিন পর সিলেট মহানগর পুলিশের কার্যক্রম শুরু

সিলেট প্রতিনিধি
০৮ আগস্ট ২০২৪, ১৫:৫৪আপডেট : ০৮ আগস্ট ২০২৪, ১৫:৫৪

সরকারবিরোধী আন্দোলনে সিলেট মহানগর পুলিশের থানা ও ফাঁড়িতে ছাত্র-জনতার হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের পর সব ধরনের কার্যক্রম বন্ধ ছিল। চার দিন পর বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুর থেকে আবারও পুলিশের কার্যক্রম শুরু হয়েছে।

এর আগে গত সোমবার (৫ আগস্ট) আন্দোলনকে কেন্দ্র করে দফায় দফায় মহানগর পুলিশের ছয়টি থানা ও পুলিশ ফাঁড়িতে হামলা ও অগ্নিসংযোগের পাশাপাশি লুটপাটের ঘটনা ঘটে। এই ঘটনার পর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন দিনারসহ নেতৃবৃন্দ থানা পরিদর্শন করেন।

এদিকে, বৃহস্পতিবার দুপুরে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন দিনারসহ ছাত্রদলের নেতৃবৃন্দ কোতয়ালি থানার কার্যক্রম শুরুর জন্য থানা পরিষ্কার-পরিচ্ছন্ন করেন।

থানা পুলিশের কার্যক্রম শুরুর বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (প্রসিকিউশন) বিএম আশরাফ উল্যাহ তাহের। তিনি জানান, বৃহস্পতিবার থেকে সিলেট মহানগর পুলিশের ছয়টি থানায় পুলিশি সেবা কার্যক্রম শুরু হয়েছে। একই সঙ্গে সেবা প্রার্থী লোকজন থানায় আসা-যাওয়া করছেন। সেই সঙ্গে এসএমপি কোর্টের কার্যক্রম ও চলমান রয়েছে।

সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন দিনার জানান, যারা থানায় হামলা চালিয়ে ক্ষতিগ্রস্ত করেছে তাদের প্রতিহত করার জন্য কাজ করে যাচ্ছে ছাত্রদলসহ অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ। একই সঙ্গে থানায় যাতে আর কোনও হামলার ঘটনা না ঘটে সেজন্য পাহারাও দেওয়া হচ্ছে।

/এমএএ/
সম্পর্কিত
বাসা থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার
সাংবাদিকের ওপর হামলার ঘটনায় সাভার থানার ওসি প্রত্যাহার
র‌্যাব সদস্য নিহতের পর সিলেটে গ্রেফতার ২৩৩
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম