জাতির পিতা বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের নাম মুছে দিলো মাদ্রাসার ছাত্ররা

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৯ আগস্ট ২০২৪, ০২:৪৯আপডেট : ০৯ আগস্ট ২০২৪, ১০:১৪

ঢাকা-মাওয়া মহাসড়ক হিসেবে খ্যাত জাতির পিতা বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের নাম পরিবর্তন করে দিয়েছে স্থানীয় মাদ্রাসার ছাত্ররা। বঙ্গবন্ধুর নাম মুছে সেখানে ‘জাতির পিতা হযরত ইব্রাহিম (আ.) এক্সপ্রেসওয়ে’ লেখা সংবলিত একটি ব্যানার টানিয়ে দিয়েছে তারা।

বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরের দিকে স্থানীয় মাদ্রাসার ২৫-৩০ জন ছাত্র মহাসড়কের ধলেশ্বরী টোলপ্লাজার ওপরের অংশে উঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম সংবলিত ফলকটি ভেঙে ফেলে। এরই মধ্যে নতুন ব্যানার টানিয়ে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, মাদ্রাসার ছাত্ররা টোলপ্লাজার ওপরের অংশে উঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম সংবলিত ফলকটি ভেঙে ফেলছে। একই সঙ্গে সেখানে জাতির পিতা হযরত ইব্রাহিম (আ.) এক্সপ্রেসওয়ে লেখা সংবলিত ব্যানার টানিয়ে দিচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে কোনও শিক্ষার্থী কথা বলতে রাজি হয়নি। এমনকি কোন মাদ্রাসার ছাত্র, তাও বলেনি তারা। তবে তারা ওই এলাকার একটি মাদ্রাসার ছাত্র বলে স্থানীয় কয়েকজন বাসিন্দা জানিয়েছেন।

জাতির পিতা বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের নাম মুছে দিচ্ছেন মাদ্রাসার ছাত্ররা

জানতে চাইলে টোলপ্লাজার দায়িত্বে থাকা মুন্সীগঞ্জ সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নাহীন রেজা বাংলা ট্রিবিউনকে বলেন, ৫ জুলাই থেকে নিরাপত্তাজনিত কারণে টোলপ্লাজায় কর্মরত কোন স্টাফ সেখানে ভয়ে অবস্থান করছেন না। এ কারণে সেখানে আসলে কী ঘটেছে, না দেখে নিশ্চিত করতে পারছি না। তবে কয়েকজন স্টাফ আমাকে জানিয়েছেন, বঙ্গবন্ধুর নাম মুছে সেখানে জাতির পিতা হযরত ইব্রাহিম (আ.) এক্সপ্রেসওয়ে লেখা সংবলিত একটি ব্যানার টানিয়ে দিয়েছেন মাদ্রাসার ছাত্ররা। ইতোমধ্যে বিষয়টি জেলা প্রশাসক ও আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি। তারা এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।

তিনি আরও বলেন, সরকারি কোনও প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করার আগে প্রজ্ঞাপন জারি করতে হয়। হুট করে এটি করা সম্ভব না। কেউ করলেও এটি কার্যকর হবে না। কারণ নাম পরিবর্তনের আগে প্রথমে প্রস্তাব যাবে সচিবের কাছে। তারপর অনুমোদন হয়ে আসলে কার্যকর করা হবে। সে পর্যন্ত আগের নামই থাকবে।

/এএম/আরআইজে/
সম্পর্কিত
আসলেই কি বঙ্গবন্ধুর মুক্তির জন্য আন্দোলন করেছে জামায়াত?
বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানালেন জামায়াতের এমপি
বঙ্গবন্ধুর ম্যুরালের ওপর ‘উপজেলার মানচিত্র’ আঁকলেন ইউএনও
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে