চট্টগ্রাম কারাগার থেকে বন্দিদের বেরিয়ে যাওয়ার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৯ আগস্ট ২০২৪, ১৬:১১আপডেট : ০৯ আগস্ট ২০২৪, ১৬:১৪

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আটক বন্দিরা বেরিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। শুক্রবার (৯ আগস্ট) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। সেনাবাহিনীর একটি টিম পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মুহাম্মদ মঞ্জুর হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কারাগারে কিছু বন্দি বিশৃঙ্খলা সৃষ্টি করে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ছোড়া হয়। ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী।’

তিনি আরও জানান, কারাগার থেকে কোনও বন্দি পালিয়েছেন কিনা কিংবা কেউ হতাহত হয়েছেন কিনা তা জানা যায়নি।

এর আগে, ৫ আগস্ট চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে হামলা করে বন্দি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। সে সময় কারারক্ষীরা গুলি ছুড়ে হামলাকারীদের প্রতিহত করেনে।

/এমএএ/
সম্পর্কিত
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, ৬ জন কারাগারে
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম