সাবেক এমপির স্ত্রীসহ ৩ জন সড়কে নিহত

মৌলভীবাজার প্রতিনিধি
০৯ আগস্ট ২০২৪, ১৮:১০আপডেট : ০৯ আগস্ট ২০২৪, ১৮:১০

সড়ক দুর্ঘটনায় মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য (এমপি) প্রয়াত মো. শফিকুর রহমানের স্ত্রী নাজমা বেগমসহ তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে তিন জন। 

নিহত অপর দুজন হলেন– নাজমা বেগমের আত্মীয় ফাহাদ (১৫) এবং হাসাইন আহমেদ (২০) ।

নিহতরা শ্রীমঙ্গল উপজেলার বরুণা গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার বিকালে সিএনজিচালিত অটোরিকশায় নিজ বাড়ি থেকে শ্রীমঙ্গল শহরে যাচ্ছিলেন। পথে সিএনজি গ্যাসপাম্পের সামনে মিনিবাসের সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। পরে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

শুক্রবার জুমার নামাজ শেষে নিহতের দাফন সম্পন্ন  হয়েছে। 

দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন শ্রীমঙ্গল উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি, যুক্তরাজ্যপ্রবাসী বিএনপি নেতা জালাল আহমেদ জিপু।

/এমএএ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম