গাজীপুরে যুবদলের দুই নেতা বহিষ্কার

গাজীপুর প্রতিনিধি
১০ আগস্ট ২০২৪, ১৪:১৬আপডেট : ১৪ আগস্ট ২০২৪, ২২:০৭

দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গাজীপুর মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং শ্রীপুর উপজেলা যুবদলের সদস্যসচিবকে প্রাথমিক সদস্যপদসহ দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার জাতীয়তাবাদী যুবদলের দফতর সম্পাদক এমএন ইসলাম সোহেল স্বাক্ষরিত পত্রে তাদের বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

বহিষ্কৃত দুজন হলেন– গাজীপুর মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমরান রেজা এবং শ্রীপুর উপজেলা যুবদলের সদস্যসচিব মাইদুর রহমান খান সজীব।

গাজীপুর মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজু বলেন, ‘কী কারণে ইমরান রেজাকে বহিষ্কার করা হয়েছে তার সঠিক কারণ আমি এখনও জানি না। তবে, শুনেছি মহানগরীর টাঙ্কিরপাড় এলাকায় দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়েছে।’

শ্রীপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সারোয়ার হোসেন শেখ দাবি করেন, উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের রাজেন্দ্রপুর বাজারে স্থানীয় মুক্তিযোদ্ধাদের অফিস দখল করে ছবি ভাঙচুর করে শ্রীপুর উপজেলা যুবদলের সদস্য সচিব সজীব। পরে সেখানে দলীয় নেতাকর্মীদের নিয়ে মিটিং করে এবং স্থানীয় একজন শিক্ষককে আঘাত করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এসব ঘটনায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়।’

তিনি আরও বলেন, ‘দলের একজন দায়িত্বশীল নেতা বা কর্মীর কাছ থেকে দল এরকম কার্যক্রম আশা করে না, যাতে দলের সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।’

/এমএএ/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম