গাজীপুরে লুট হওয়া অস্ত্র উদ্ধার করলো সেনাবাহিনী

গাজীপুর প্রতিনিধি
১৯ আগস্ট ২০২৪, ১৭:০৪আপডেট : ১৯ আগস্ট ২০২৪, ১৭:০৪

গাজীপুরের বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র, গোলাবারুদ, বিপুল পরিমাণ গুলি এবং অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করে জেলা প্রশাসকের (ডিসি) মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর জেলার বিভিন্ন থানা থেকে সেগুলো লুটপাট করা হয়েছিল।

সোমবার (১৯ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসব অস্ত্র, গুলি ও সরঞ্জাম হস্তান্তর করা হয়।  গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের মাধ্যমে পুলিশের কাছে এগুলো হস্তান্তর করেন ১৪ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের লেফটেন্যান্ট কর্নেল লুৎফর রহমান।

জেলা প্রশাসক (ডিসি) আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম বলেন, ‘গত ৫ আগস্ট জেলার বিভিন্ন থানা থেকে খোয়া যাওয়া এবং লুট হওয়া অস্ত্র উদ্ধারে অভিযানে নামেন ১৪ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের সেনা সদস্যরা। অনেকে স্বেচ্ছায় সেনাবাহিনীর কাছে অস্ত্র জমা দিয়েছেন। ধারাবাহিক অভিযানে সেনা সদস্যরা তিনটি পিস্তল, পাঁচটি শটগান, একটি ওয়ালথার, ছয়টি পিস্তল ম্যাগাজিন, চারটি পিস্তল বক্স, একটি এসএমজি ম্যাগাজিন, ৮৩ রাউন্ড শটগানের গুলি, ২০ রাউন্ড বল অ্যামো, পুলিশের রায়ট সরঞ্জামসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেন।’

তিনি লুট হওয়া এবং খোয়া যাওয়া অস্ত্র সেনাবাহিনীর কাছে হস্তান্তর করার আহ্বান জানিয়ে বলেন, ‘সেনাবাহিনীর কাছে অস্ত্র হস্তান্তর করা হলে কাউকে কিছু বলা হবে না। তবে যৌথ অভিযান শুরু হলে যার কাছে অস্ত্র পাওয়া যাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

এ সময় উপস্থিত ছিলেন– গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপির) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ ইলতুৎমিশ, পুলিশ সুপার (এসপি) কাজী শফিকুল আলমসহ সেনাবাহিনী, পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

/এমএএ/
সম্পর্কিত
বাসা থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার
সাংবাদিকের ওপর হামলার ঘটনায় সাভার থানার ওসি প্রত্যাহার
র‌্যাব সদস্য নিহতের পর সিলেটে গ্রেফতার ২৩৩
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম