সড়ক ডুবে গেছে, সাজেকে আটকে পড়েছেন পর্যটকরা

রাঙামাটি প্রতিনিধি
২১ আগস্ট ২০২৪, ১৬:৫৭আপডেট : ২১ আগস্ট ২০২৪, ২১:১২

ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে রাঙামাটির সাজেক সড়কের বাঘাইহাট বাজার, মাচালং ও কবাখালি অংশ ডুবে গেছে। এতে যান চলাচল বন্ধ থাকায় সাজেক ভ্রমণে আসা পর্যটকরা আটকে পড়েছেন।

মঙ্গলবার থেকে মাইনি ও কাচালং নদীর পানি বেড়ে যাওয়ায় ডুবে যায় সড়কগুলো। বুধবারও বৃষ্টি না থামায় পানি বেড়েই চলেছে। সাজেক সড়কের কবাখালি, বাঘাইহাট বাজার ও মাচালং বাজারসহ একাধিক অংশ পাঁচ থেকে ছয় ফুট পানির নিচে তলিয়ে যায়। এতে সড়কটিতে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতির সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালের দিকে ১৭টি জিপ, অটোরিকশা ও মোটরসাইকেলে দুই শতাধিক পর্যটক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের রুইলুই পর্যটনকেন্দ্রে আসেন। তারা সবাই আটকে পড়েছেন। নতুন করে কোনও পর্যটক সাজেকে যেতে পারেননি।

দীঘিনালার কবাখালিতে আটকে পড়া পর্যটক আমিনুল ইসলাম বলেন, ‘আমরা ঢাকার কেরানীগঞ্জ থেকে এসেছি। বন্যার খবর জানতাম না। এখন আটকে পড়েছি। সড়কের দুই-তিন জায়গায় পানি উঠেছে। এতদূর মোটরসাকেলে জার্নি করে আসার পর সাজেক যেতে পারছি না। আজ দীঘিনালায় অবস্থান করবো। পানি কমলে কাল সাজেক যাবো।’

সাজেক রিসোর্ট মালিক সমিতির সভাপতির দাবি, মঙ্গলবার সকালে কিছু গাড়ি প্রবেশ করেছে এবং সোমবার কোনও গাড়ি বের হতে পারেনি। সব মিলে প্রায় দুই শতাধিক পর্যটক আটকে পড়েছেন।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার বলেন, ‘সাজেক সড়কের বাঘাইহাট বাজার, মাচালং ও কবাখালি অংশে পানি উঠে যাওয়ায় যান চলাচল বন্ধ আছে। আটকে পড়া দুই শতাধিক পর্যটককে সড়ক থেকে পানি কমে গেলে ফিরিয়ে আনা হবে।’

/এমএএ/
সম্পর্কিত
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
সাগরের সেই ‘মৃত্যুস্থলে’ ভেসে যাচ্ছিলেন চার পর্যটক, উদ্ধার করলো কে?
৫০ শতাংশ ছাড়েও পর্যটক কম, চায়ের দেশ কী আকর্ষণ হারাচ্ছে
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী