চট্টগ্রামে আড়াই লাখ মানুষ পানিবন্দি

নাসির উদ্দিন রকি, চট্টগ্রাম
২২ আগস্ট ২০২৪, ১৯:৪০আপডেট : ২৩ আগস্ট ২০২৪, ০১:২৮

চট্টগ্রামে বেড়েই চলেছে বন্যার পানি। সেই সঙ্গে বেড়েছে পানিবন্দি মানুষের সংখ্যাও। জেলায় নয়টি উপজেলা বন্যায় প্লাবিত হয়েছে। ওইসব উপজেলায় ৪৫ হাজার ৯১৬টি পরিবারের দুই লাখ ৪৮ হাজার ৫০ মানুষ পানিবন্দি হয়ে চরম দুর্ভোগে পড়েছেন। টানা বৃষ্টি এবং ভারত থেকে আসা ঢলের পানিতে এসব এলাকা প্লাবিত হচ্ছে। চট্টগ্রামের বেশির ভাগ নদ-নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে, বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকালের পর থেকে বৃষ্টি কিছুটা কমেছে।

চট্টগ্রাম জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ছাইফুল্লাহ মজুমদার জানিয়েছেন, চট্টগ্রামে ৯টি উপজেলার প্রায় আড়াই লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। তাদের মধ্যে ফটিকছড়িতে ২০টি ইউনিয়নে ১৯ হাজার ৫৮০ পরিবারের এক লাখ ২ হাজার মানুষ রয়েছেন। একইভাবে মীরসরাই উপজেলার ১২টি ইউনিয়নের ১২ হাজার পরিবারের ৪৮ হাজার ৫০০, সীতাকুণ্ডের ৬টি ইউনিয়নের ৫ হাজার পরিবারের ২০ হাজার, হাটহাজারীতে ১২০টি পরিবারের ২ হাজার ৮০০, কর্ণফুলীতে ৫টি ইউনিয়নের ১০০টি পরিবারের ৫০০, পটিয়ায় ১৮টি ইউনিয়নের ৬ হাজার ৯৪৬টি পরিবারের ২০ হাজার, বোয়ালখালীতে ৩টি ইউনিয়নে ১০০ পরিবারে ৭০০, বাঁশখালীতে ৮টি ইউনিয়নে এক হাজার ৭৫০টি পরিবারের ৮ হাজার ৭৫০ এবং রাউজানে ১৩টি ইউনিয়নের ৩২০টি পরিবারের এক হাজার ৬০০ জন মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

তিনি আরও জানান, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় ৮০০ টন চাল বরাদ্দ পাওয়া গেছে। এর মধ্যে ৯টি উপজেলায় এখন পর্যন্ত ২০০ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। ফটিকছড়িতে ৫০ টন, মীরসরাইয়ে ৫০ টন, সীতাকুণ্ডে ২০ টন, হাটহাজারীতে ১৫ টন, কর্ণফুলীতে ১০ টন, পটিয়ায় ১০ টন, বোয়ালখালীতে ১০ টন, বাঁশখালীতে ২০ টন এবং রাউজানে ১৫ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

এদিকে, বন্যাকবলিত উপজেলাগুলোর অনেকে ঠাঁই নিয়েছেন আশ্রয়কেন্দ্রগুলোতে। কেউ কেউ গৃহপালিত প্রাণী সঙ্গে নিয়ে উঠেছেন আশ্রয়কেন্দ্রে।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, ‘বন্যাকবলিত ৯টি উপজেলায় ১১১টি মোবাইল টিম চালু করা হয়েছে। এর মধ্যে রয়েছে ফটিকছড়িতে ৭টি, মীরসরাইয়ে ২১টি, সীতাকুণ্ডে ১৫টি, হাটহাজারীতে ২০টি, পটিয়ায় ২৩টি, বোয়ালখালীতে ১৫টি এবং বাঁশখালীতে ১৫টি।’

ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘টানা বৃষ্টির কারণে ফটিকছড়ির বিভিন্ন স্থানের খালগুলোর পানি উপচে লোকালয় প্লাবিত হচ্ছে। বিভিন্ন স্থানে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। ফটিকছড়িতে বন্যা, জলাবদ্ধতা, পাহাড় ধস পরিস্থিতি মোকাবিলার জন্য নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে।’

ফটিকছড়ি উপজেলার কয়েকজন বাসিন্দা জানান, হালদা নদী এবং ধুরুং খালের পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গহিরা-হেয়াকো সড়কের পাইন্দং-নারায়নহাট, নাজিরহাট-কাজিরহাট সড়কের সুয়াবিল এলাকা, কাটিরহাট-সমিতিরহাট ও নানুপুর সমিতির হাটের সংযোগ সড়কসহ কয়েকটি স্থানে কোমর থেকে গলা-সমান পানি জমেছে।

চট্টগ্রাম পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আবদুল বারেক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বৃহস্পতিবার দুপুর ১২টায় সর্বশেষ ২৪ ঘণ্টায় ১৫৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। আর সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত তিন ঘণ্টায় ৭২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘বৃহস্পতিবার বিকাল থেকে বৃষ্টি কমে আসবে। টানা বৃষ্টি পড়বে না। তবে থেমে থেমে বৃষ্টি পড়বে আরও তিন দিন। এরপর সূর্যের দেখা মিলবে বলে আশা করা যায়।’

/এমএএ/
সম্পর্কিত
সাত নদীর পানি বিপদসীমার ওপরে, নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি আরও অবনতির শঙ্কা
বন্যা-জলাবদ্ধতায় ফসলহানি: হাওর রক্ষায় টেকসই পরিকল্পনার আহ্বান
‘পানিতে পচে গেলো কষ্টের ফসল, সারা বছর খাবো কী’
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম