চট্টগ্রামে বন্যায় শিশু নিখোঁজ, যুবকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৩ আগস্ট ২০২৪, ১৬:২৪আপডেট : ২৩ আগস্ট ২০২৪, ১৮:০৪

চট্টগ্রামের রাঙ্গুনিয়া এবং ফটিকছড়ি উপজেলায় বন্যার পানিতে এক শিশু নিখোঁজ হয়েছে। উদ্ধার করা হয়েছে এক যুবকের লাশ।

বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে রাঙ্গুনিয়া উপজেলার ইছামতি নদীতে বন্যার পানিতে তলিয়ে মোহাম্মদ রনি (২০) নামে এক যুবকের মৃত্যু হয়। বৃ

মৃত রনি দক্ষিণ রাজানগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গাবতল এলাকার বাসিন্দা আবু বক্করের ছেলে। তিনি পেশায় সিএনজিচালিত অটোরিকশাচালক।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ এয়াকুব আলী বলেন, ‌‘বুধবার রাত থেকে পাহাড়ি ঢলে ইছাতি নদীর তীর উপচে পানি লোকালয়ে প্রবেশ করে। ওই পানির স্রোতে রনি তলিয়ে যান। স্থানীয় মানুষ ও ফায়ার সার্ভিস দিনভর চেষ্টা চালিয়ে তার খোঁজ পায়নি। পরে মধ্যরাতে পাশের একটি বিল তার মরদেহ উদ্ধার করা হয়।’

এর আগে ফটিকছড়িতে বন্যার পানিতে তলিয়ে গিয়ে সামি (১২) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টায় উপজেলার দাঁতমারা ইউনিয়নের শান্তিরহাটের সাদি নগরে এই ঘটনা ঘটে।

নিখোঁজ সামি ৭ নম্বর ওয়ার্ড সাদিনগরের ভাড়াটিয়া হামিদের ছেলে বলে জানা যায়।

/এমএএ/
সম্পর্কিত
সাত নদীর পানি বিপদসীমার ওপরে, নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি আরও অবনতির শঙ্কা
বন্যা-জলাবদ্ধতায় ফসলহানি: হাওর রক্ষায় টেকসই পরিকল্পনার আহ্বান
‘পানিতে পচে গেলো কষ্টের ফসল, সারা বছর খাবো কী’
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম