গুমের শিকার ব্যক্তিদের ফিরে পাওয়ার দাবিতে র‌্যালি

ময়মনসিংহ প্রতিনিধি
৩০ আগস্ট ২০২৪, ২০:৫১আপডেট : ৩০ আগস্ট ২০২৪, ২০:৫১

ময়মনসিংহে মানবাধিকার সংগঠন অধিকার ও মায়ের ডাকের উদ্যোগে আন্তর্জাতিক গুম দিবসে গুমের শিকার ব্যক্তিদের ফিরে পাওয়ার দাবি জানানো হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (৩০ আগস্ট) সকালে নগরীর সি কে ঘোষ রোডে র‌্যালি শেষে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

অধিকার ময়মনসিংহ নেটওয়ার্কের সমন্বয়কারী সাংবাদিক আব্দুল কাইয়ুমের সঞ্চালনায় র‌্যালি ও মানববন্ধনে গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্য, আইনজীবী, সাংবাদিক, ছাত্র-শিক্ষক ও মানবাধিকার কর্মীরা অংশ নেন।

মানববন্ধনে ময়মনসিংহ আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় আইনজীবী ফোরামের সহ-সভাপতি অ্যাডভোকেট নূরুল হক বলেন, ‘রাষ্ট্রীয় নিপীড়নের হাতিয়ার হিসেবে গুমকে ফ্যাসিস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন কর্তৃত্ববাদী সরকার ব্যবহার করেছে। ক্ষমতাকে কুক্ষিগত ও দীর্ঘায়িত করতে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মী ও ভিন্নমতালম্বী ব্যক্তিদের গুম করেছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যেন শিগগিরই গুমের শিকার ব্যক্তিদের উদ্ধারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে।’

জেলা আইনজীবী ফোরামের সভাপতি সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আব্দুল বারী বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনা যেভাবে গুম-খুনের রাজ্য তৈরি করেছিলেন, ঠিক সেভাবেই তার পতন হয়েছে। এখন শুধু বিচার দেখার অপেক্ষা।’

বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এটিএম মাহবুব-উল-আলম বলেন, ‘২০০৯ সাল থেকে দেশে গুম হওয়ার ঘটনা ব্যাপকভাবে শুরু হয়। ২০১৪ ও ২০১৮ সালের বিতর্কিত নির্বাচনগুলোর আগে এবং পরে অনেক গুমের ঘটনা ঘটে। বেশির ভাগ ক্ষেত্রেই বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরা এর শিকার হন। “মায়ের ডাক” এবং “অধিকার” গুমের শিকার ব্যক্তিদের ফিরে পাওয়ার দাবিতে বিভিন্ন কর্মসূচিসহ আন্দোলন-সংগ্রাম চালিয়ে আসছে। এই কারণে “অধিকার” এবং গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা কর্তৃত্ববাদী সরকার কর্তৃক নিপীড়ন ও নির্যাতনের শিকার হয়েছেন।’

উল্লেখ্য, ‘অধিকার’-এর তথ্য অনুযায়ী ২০০৯ থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত ৭০৯ ব্যক্তি গুমের শিকার হয়েছেন। গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে কর্তৃত্ববাদী সরকারের পতন হলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যান। এর পরপরই গুম হওয়া পরিবারের সদস্যরা বন্দিশালা ‘আয়নাঘর’ ঘেরাও করেছেন এবং বিভিন্ন অবৈধ বন্দিশালাগুলোতে (ডিটেনশেন সেন্টার) আটক থাকা ব্যক্তিদের ফিরে পাওয়ার দাবিতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়েছেন।

/এমএএ/
সম্পর্কিত
গুমের মামলায় বেনজীরের ক্যাশিয়ারকে গ্রেফতার দেখালো ট্রাইব্যুনাল
আওয়ামী আমলে গুম-হত্যার অভিযোগে ফের ট্রাইব্যুনালে বিএনপি
প্রতিদিন অসংখ্য খুন-ধর্ষণ হচ্ছে, সংসদে জামায়াত এমপি বাতেন
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম