সৈয়দপুর থানার ওসি প্রত্যাহার

নীলফামারী প্রতিনিধি
৩১ আগস্ট ২০২৪, ১৬:১২আপডেট : ৩১ আগস্ট ২০২৪, ১৯:৫৪

নীলফামারীর সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলমকে প্রত্যাহার করা হয়েছে। তাকে নীলফামারী পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

শনিবার (৩১ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নীলফামারী পুলিশ সুপার (এসপি) মো. মোকবুল হোসেন।

সূত্র জানায়, ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সৈয়দপুর থানার ওসির ভূমিকা নিয়ে এলাকায় নানা প্রশ্নের জন্ম দেয়। এ ছাড়াও অস্ত্র (পিস্তল) উদ্ধারকে কেন্দ্র করে ওসি এক শিক্ষার্থীকে তুলে এনে বেধড়ক মারপিট করেন। এ নিয়ে বেসরকারি টেলিভিশনসহ বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে।

অতিরিক্ত পুলিশ সুপার ও ওসির প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে এসপি জানান, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এদিকে, সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) কল্লোল কুমার দত্তকে বদলি করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
বাসা থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার
সাংবাদিকের ওপর হামলার ঘটনায় সাভার থানার ওসি প্রত্যাহার
র‌্যাব সদস্য নিহতের পর সিলেটে গ্রেফতার ২৩৩
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম