মাতারবাড়ির ১৫ কোটি টাকার তার পাচারের চেষ্টা, বিমানবন্দর থেকে এমডি আটক

কক্সবাজার প্রতিনিধি
০১ সেপ্টেম্বর ২০২৪, ১৭:২৫আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৪, ১৭:২৫

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রায় ১৫ কোটি টাকার বিদ্যুতের তার পাচারকালে সাত জনকে আটক করেছে নৌবাহিনী। শনিবার দিবাগত সারারাত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। একই ঘটনায় রবিবার দুপুরে বিদেশে পালিয়ে যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমডি আবুল কালাম আজাদকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।

এর আগে নৌবাহিনীর অভিযানের খবর টের পেয়ে বিদ্যুৎকেন্দ্রের এমডি আবুল কালাম আজাদসহ বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা শনিবার সকালে পালিয়ে যায়।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী জানান, মহেশখালী মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র থেকে একটি প্রভাবশালী চক্র বিপুল পরিমাণ বিদ্যুতের তার পাচারের প্রস্তুতি নেয়। একটি গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে মহেশখালীতে দায়িত্বরত নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার সৈয়দ সাকিব আহমেদের নেতৃত্বে একটি টিম শনিবার বিকালে বিদ্যুৎকেন্দ্রে অভিযান শুরু করে। বিকাল থেকে রাতভর অভিযান চালিয়ে নৌবাহিনীর সদস্যরা বিদ্যুৎকেন্দ্র সংলগ্ন বন্দরের ৪নং জেটিঘাট থেকে ১৫ কোটি টাকার তার জব্দ করেন। এসব তার একটি বার্জ জাহাজে করে চারটি কন্টেইনার ভর্তি করে চট্টগ্রামে পাচার করছিল তারা। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে নৌবাহিনী সাত জনকে আটক করে।

ওসি জানান, নৌবাহিনীর জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, এসব বিদ্যুতের তার চট্টগ্রামের বেসরকারি কোম্পানি ইকবাল মেরিনে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। এ ঘটনায় কেন্দ্রের প্রকল্প পরিচালক ও এমডি আবুল কালাম আজাদ, প্রধান প্রকৌশলী সাইফুল ইসলাম এবং প্রকল্পের নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মদ আলফাজ হোসেনও জড়িত। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

/এমএএ/
সম্পর্কিত
বিদ্যুৎ সংকট ঘুচবে কবে
দেশে নতুন রেকর্ড, একদিনে এর আগে এত বিদ্যুৎ উৎপাদন হয়নি
বিদ্যুৎকেন্দ্রের ক্যানটিনে বিস্ফোরণ: দগ্ধ আরও একজনের মৃত্যু
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের