যশোরে দুই বিএনপি কর্মীকে হত্যা: ৯ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

যশোর প্রতিনিধি
০২ সেপ্টেম্বর ২০২৪, ১৯:০০আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪, ১৯:০০

যশোরে ২০১৫ ও ২০১৮ সালে সংঘটিত দুই বিএনপি কর্মী হত্যার ঘটনায় নয় জন পুলিশ কর্মকর্তাসহ বিয়াল্লিশ জনকে আসামি করে সোমবার আদালতে পৃথক দুটি মামলা হয়েছে। চৌগাছা ও মণিরামপুর উপজেলায় এ দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল।

এ দুই ঘটনায় ওইসময় সংশ্লিষ্ট থানাগুলোতে কোনও মামলা হয়েছিল কিনা তা সাত কর্মদিবসের মধ্যে জানাতে ওই দুই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন বিচারক।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৮ সালের ১৩ জুলাই রাত ১টার দিকে চৌগাছা উপজেলার দিঘলসিংহা গ্রামের নিজ বাড়ি থেকে রতন মৃধা (৩০) নামে বিএনপির এক সক্রিয় কর্মীকে আটক করে নিয়ে যায় পুলিশ। সে সময় বাড়িতে থাকা ব্যবসার ২০ লাখ টাকাও নিয়ে নেয় পুলিশ। পরদিন সকালে চৌগাছার কয়ারপাড়া মেইন রাস্তার ওপর মাথায় গুলিবিদ্ধ অবস্থায় রতন মৃধার মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের স্বজনরা সে সময় এ ব্যাপারে চৌগাছা থানায় মামলা করতে গেলে ভয়ভীতি দেখিয়ে তাদের তাড়িয়ে দেওয়া হয়।

সোমবার রতন মৃধার মা ফরিদা বেগম বাদী হয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চৌগাছা আমলি আদালতে এ ব্যাপারে মামলা করেন।

এ মামলায় তৎকালীন সময়ে চৌগাছা থানায় কর্মরত ওসি খন্দকার শামীম, এসআই ফাজেল, এএসআই নাসির ও এএসআই জসিমকে আসামি করা হয়েছে।

বাদীর আইনজীবী রুহীন বালুজ জানান, ওই সময় এ হত্যাকাণ্ডের ব্যাপারে থানায় কোনও মামলা হয়েছে কিনা, সাত কর্মদিবসের মধ্যে তা জানাতে চৌগাছা থানার ওসিকে নির্দেশ দিয়েছেন বিচারক ইমরান আহমেদ।

এদিকে, ২০১৫ সালে মণিরামপুরে বিএনপিকর্মী মেজবাহউদ্দিন চন্টু হত্যার ঘটনায় আজ একই আদালতে অপর একটি মামলা করেছেন নিহতের ভাই আলী হোসেন। মামলার অভিযোগ থেকে জানা গেছে, ২০১৫ সালের ১৭ মার্চ চন্টুকে ঢাকা থেকে ধরে আনে চৌগাছা থানার পুলিশ। এরপর তাকে একদল সন্ত্রাসীর হাতে তুলে দেওয়া হয়। সন্ত্রাসীরা ১৮ মার্চ রাতে চৌগাছার গরিবপুর শ্মশান ঘাট এলাকায় কুপিয়ে নৃশংসভাবে চন্টুকে হত্যা করে। তার চোখ তুলে নেওয়া হয় ও পুরুষাঙ্গ কেটে ফেলা হয়।

এ মামলার বাদীর আইনজীবী এমএ গফুর বলেন, ‘এ ঘটনায় তৎকালীন সময়ে মণিরামপুর থানায় কর্মরত ওসি খবির মোল্লা, এসআই তাসমীম, এসআই শাহজাহান, এসআই তৌহিদ ও এসআই মাসুমসহ ৩৮ জনকে আসামি করা হয়েছে।’

এ মামলাতেও বিচারক আগে কোনও মামলা হয়েছে কিনা তা সাত কর্মদিবসের মধ্যে জানাতে মণিরামপুর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

/এমএএ/
সম্পর্কিত
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: আমির হামজা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম