৯ বছর আগে ক্রসফায়ারের হুমকি, তিন পুলিশসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১০আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১০

চট্টগ্রামের রাউজান উপজেলায় ৯ বছর আগে এক চিকিৎসকের কাছ থেকে ৩০ লাখ টাকা চাঁদা না পেয়ে অপহরণের অভিযোগে মামলা করা হয়েছে।

মামলার রাউজান থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস, এসআই টোটন মজুমদার, এসআই শাফায়েত হোসেন এবং স্থানীয় বাসিন্দা ফজল করিম বাবুল, মনজুর হোসেন ও জাহাঙ্গীর আলমকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাউজান নোয়াপাড়া ইউনিয়নের বাসিন্দা চিকিৎসক জাহাঙ্গীর আলম বাদী হয়ে চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হারুনের আদালতে মামলার আবেদন করেন। আদালত আবেদনটি আমলে নিয়ে রাউজান থানার পুলিশকে মামলা হিসেবে গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন।

বাদীর আইনজীবী নাজমুল হাসান সিদ্দিকী বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৫ সালের ১৫ এপ্রিল রাউজান নোয়াপাড়া পথেরহাট এলাকার চিকিৎসক জাহাঙ্গীর আলমকে সাদাপোশাকে ধরে নিয়ে যান রাউজান থানার এসআই টোটন মজুমদার। এর আগে জাহাঙ্গীর আলমের কাছে টোটন ৩০ লাখ টাকা চাঁদা দাবি করেন। না দিলে ক্রসফায়ারে হত্যার হুমকি দেন। চিকিৎসকের অপরাধ তিনি বিএনপি করেন।

এজাহারে আরও বলা হয়, চিকিৎসক জাহাঙ্গীর আলমকে ধরে নিয়ে যাওয়ার পর তাকে মারধর করা হয়। পরে পুলিশের সহযোগিতায় তার বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়। জাহাঙ্গীরের বিরুদ্ধে ওই সময় করা মামলার এজাহারে বলা হয়, একটি ডায়াগনস্টিক সেন্টারের গাড়িচালক রাসেলের কাছ থেকে ১৫ হাজার টাকা ছিনিয়ে নিয়েছেন।

পরে রাসেল আদালতে হলফনামা দিয়ে জানান, চিকিৎসক জাহাঙ্গীর নামের কাউকে তিনি চেনেন না। তার কাছ থেকে কেউ টাকা নেয়নি। গত ২৯ আগস্ট আদালত মামলাটি খারিজ করে দেন।

মামলার বাদী ডা. জাহাঙ্গীর আলম বাংলা ট্রিবিউনকে বলেন, আমাকে বিনা কারণে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। মিথ্যা মামলাটির কারণে গত ১০ বছর আমি চেম্বারে বসে রোগী দেখতে পারিনি। কেন, কার নির্দেশে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে তা যেন তদন্ত করে উদঘাটন করা হোক।

/এনএআর/
সম্পর্কিত
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম