মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে পুলিশ কার্যালয়ে ঢুকে যুবককে মারধর

খুলনা প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৪আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৪

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করার অভিযোগে খুলনায় পুলিশ কার্যালয়ে ঢুকে এক যুবককে মারধর করেছেন বিক্ষুব্ধ জনতা। বুধবার দিনগত রাত পৌনে ১২টার দিকে মহানগরীর সোনাডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে আইনশৃঙ্খলা বাহিনী জানায়, পিটুনিতে আহত যুবক বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয়রা জানান, ফেসবুকে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি করেন কলেজশিক্ষার্থী ওই যুবক। বুধবার রাত পৌনে ৮টার দিকে কয়েকজন শিক্ষার্থী তাকে খুঁজে বের করে সোনাডাঙ্গায় খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপ-কমিশনারের (সাউথ) কার্যালয়ে নিয়ে যান। বিষয়টি জানাজানি হলে জনতা গিয়ে ওই কার্যালয় ঘেরাও এবং বিক্ষোভ শুরু করেন। অভিযুক্তকে তাদের হাতে তুলে দেওয়ার দাবি করে বিক্ষোভ করতে থাকেন। খবর পেয়ে সেনা ও নৌবাহিনীর সদস্যরা সেখানে গিয়ে তাদের শান্ত করার চেষ্টা করেন। একপর্যায়ে রাত পৌনে ১২টার দিকে উত্তেজিত জনতা ওই কার্যালয়ে ঢুকে ওই যুবককে মারধর করেন।

কেএমপির উপ-কমিশনার (সাউথ) তাজুল ইসলাম জানান, আটক যুবককে আদালতের মাধ্যমে বিচারের আওতায় আনার ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিক্ষোভকারীদের আশ্বাস দেওয়া হয়। তারপরও তাকে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম