চসিকের হিসাবরক্ষকের ঘুষ নেওয়ার সত্যতা মেলায় মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৯ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৪৯আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৪৯

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) হিসাবরক্ষক মাসুদুল ইসলামের বিরুদ্ধে উন্নয়নকাজের বিলের জন্য ঠিকাদারদের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগের সত্যতা মিলেছে। এ সংক্রান্ত গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে ঘুষ নেওয়ার বিষয়টি উঠে এসেছে। তার বিরুদ্ধে দায়ের করা হয়েছে বিভাগীয় মামলা। সোমবার (৯ সেপ্টেম্বর) চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চসিকের হিসাব বিভাগের হিসাবরক্ষক মাসুদুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে ঘুষ গ্রহণের অভিযোগে সংবাদ প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে তদন্ত করে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এ কারণে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘মাসুদুল ইসলামকে চট্টগ্রাম সিটি করপোরেশন কর্মচারী চাকরি বিধিমালা ২০১৯-এর বিধি ৪৯ দফা (খ) অনুসারে গুরুতর অপরাধে অভিযুক্ত করা হয়েছে। কেন তাকে ওই বিধি মোতাবেক উপযুক্ত শাস্তি প্রদান করা হবে না, তা নোটিশ প্রাপ্তির ১০ কার্যদিবসের মধ্যে লিখিতভাবে জানাতে বলা হয়েছে।’

এর আগে উন্নয়নকাজের বিলের জন্য ঠিকাদারদের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে চট্টগ্রাম সিটি করপোরেশনের হিসাবরক্ষক মাসুদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়। গত ২৭ আগস্ট তাকে বরখাস্ত করে এ ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়।

সিটি করপোরেশনের স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজনকে তদন্ত কমিটির প্রধান করে নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা এবং জনসংযোগ ও প্রটোকল কর্মকর্তা আজিজ আহমদকে সদস্য করা হয়।

ওই সময় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেছিলেন, ‘হিসাবরক্ষক মাসুদুল ইসলামের বিরুদ্ধে ঘুষ নেওয়ার বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ঘুষ নেওয়ার অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্ত কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা বলা হয়।’

হিসাবরক্ষক মাসুদুল ইসলামের ঘুষ নেওয়ার একটি ভিডিও সম্প্রতি সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীদের কাছে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা গেছে, এক ঠিকাদারকে বিলের চেক দেন তিনি। তখন ওই ঠিকাদার তার হাতে টাকা দেন। টাকা নিয়ে তা নিজের প্যান্টের পকেটে রেখে দেন। তবে টাকার অঙ্ক স্পষ্ট দেখা যায়নি। এক মিনিট ৫ সেকেন্ডের ভিডিওতে দেখা গেছে, আরেকজন ৫০০ টাকার নোট দিচ্ছেন মাসুদুলকে। ভিডিওতে থাকা দুই ঠিকাদারের পরিচয় জানা যায়নি।

/এমএএ/
সম্পর্কিত
মশা মারা শিখতে কেন ফ্লোরিডা যেতে চাইলেন মেয়র?
গ্রাফিতি মোছার অভিযোগ ডাহা মিথ্যা: মেয়র ডা. শাহাদাত
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করেছে জামায়াত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম