শিক্ষার্থীরা ধরলো ভেজাল মবিলের গোডাউন, লাখ টাকা জরিমানা

যশোর প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০২৪, ১৬:০৩আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ১৬:০৩

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের শিক্ষার্থীদের হাতে ধরা পড়েছে শহরের বারান্দিপাড়া এলাকায় একটি ভেজাল মবিলের (লুব্রিকেন্ট) গোডাউন।

খবর পেয়ে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে ওই ভেজাল মবিলের গোডাউনে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর যশোর।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।

গোডাউনে মালিক গোলাম মোস্তফাকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে তিন বছরের কারাদণ্ড প্রদান করেছে ভোক্তা অধিকার ৷

এর আগে ভেজাল মবিলের গোডাউনে অনুসন্ধান করতে গেলে দুই শিক্ষার্থী তামিম আবু ওমামা ও শিল্পী খাতুনকে গোডাউনের কর্মচারীরা হেনস্তা ও লাঞ্ছিত করে বলে অভিযোগ করেন তারা।

ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সৈয়দা তামান্না তাসনীম জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপস্থিতিতে বারান্দিপাড়ায় একটি ভেজাল মবিলের (লুব্রিকেন্ট) গোডাউনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় গোডাউনে ভেজাল মবিল ও মবিল প্যাকেটজাত করার ক্যান, বিভিন্ন কোম্পানির স্টিকার পাওয়া যায়। এ ঘটনায় গোডাউন মালিক গোলাম মোস্তফাকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে তিন বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে৷

এ অভিযানের সময় র‍্যাব ও পুলিশের একটি টিম এবং স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

/এমএএ/
সম্পর্কিত
বাজারে নকল পণ্যের ছড়াছড়ি, চিনবেন কীভাবে
বাজারে সংকট, এক গোডাউনে ৯১ লাখ টাকার সয়াবিন তেল মজুত
পচা-বাসি খাবার বিক্রিক্যাফে নুরকে ১ লাখ টাকা জরিমানা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম