ভারতে পাচারের সময় ১ কোটি ৬০ লাখ টাকার সোনাসহ একজন আটক

সাতক্ষীরা প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৩২আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৩২

সাতক্ষীরার ভোমরায় বিজিবির অভিযানে এক কোটি ষাট লাখ সত্তর হাজার পাঁচশ আঠাশ টাকা মূল্যের ১১টি সোনার বার জব্দ করা হয়েছে। জব্দ সোনার ওজন এক কেজি ৪৮৩ গ্রাম ৮৯ মিলিগ্রাম। এই সোনা ভারতে পাচারের অভিযোগে জাকির হোসেন (৩১) নামের একজনকে আটক করেছে বিজিবি।

সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক ও পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক জাকির সাতক্ষীরা সদর উপজেলার লক্ষ্মীদাড়ি গ্রামের আরিজুল মোল্লার ছেলে। 

বিজিবি জানায়, বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে সাতক্ষীরা বিজিবি অধিনায়কের নির্দেশনায় এই অভিযান চালানো হয়। সীমান্তের লক্ষ্মদাড়ী এলাকায় বিজিবির ভোমরা বিওপির হাবিলদার শহিদুল ইসলামের নেতৃত্বে একটি দল অবস্থান নেয়। এ সময় সেখান থেকে জাকির হোসেনকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে ১১টি সোনার বার পাওয়া যায়।

ভারতে পাচারের উদ্দেশ্যে বহন ও নিজ জিম্মায় রাখায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় বিজিবি।

এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করে সোনার বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা এবং আসামিকে থানায় সোপর্দ করা হয়েছে। 

/এমএএ/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম