বগুড়ার ৯ থানার ওসিকে বদলি

বগুড়া প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০২৪, ১৭:২২আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১৭:২২

বগুড়ার ১২ থানার মধ্যে নয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে। বৃহস্পতিবার রাতে অতিরিক্ত আইজি আবু হাসান মুহম্মদ তারিক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়েছে। শুক্রবার বিকালে বগুড়ার নবাগত পুলিশ সুপার (এসপি) জেদান আল মুসা জানান, এটা রুটিন বদলি। অন্য তিন থানার ওসিরও বদলি হতে পারে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহকে ষষ্ঠ এপিবিএন, শেরপুর থানার ওসি রেজাউল করিম রেজাকে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে, সোনাতলা থানার ওসি বাবু কুমার সাহাকে ট্যুরিস্ট পুলিশে, ধুনট থানার ওসি সৈকত হাসানকে পিবিআইতে, সারিয়াকান্দি থানার ওসি রবিউল ইসলামকে সিআইডিতে, আদমদীঘি থানার ওসি রাজেশ কুমার চক্রবর্তীকে সিআইডিতে, শাজাহানপুর থানার ওসি শহিদুল ইসলামকে চতুর্থ এপিবিএন বগুড়ায়, দুপচাঁচিয়া থানার ওসি সনাতন চন্দ্র সরকার এবং নন্দীগ্রাম থানার ওসি আজমগীর হোসাইনকে নৌ পুলিশে বদলি করা হয়েছে।

জেলার শিবগঞ্জ থানার ওসি আবদুর রউফ, কাহালু থানার ওসি শাহিনুজ্জামান এবং গাবতলী থানার ওসি আশিক ইকবালকে বদলি করা হয়নি।

বদলি হওয়া নয় থানার ওসিকে ১৭ সেপ্টেম্বরের মধ্যে ছাড়পত্র গ্রহণ করে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
বাসা থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার
সাংবাদিকের ওপর হামলার ঘটনায় সাভার থানার ওসি প্রত্যাহার
র‌্যাব সদস্য নিহতের পর সিলেটে গ্রেফতার ২৩৩
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম