বৈষম্যহীন সমাজ গড়তে সব সম্প্রদায়ের মানুষকে নিরাপত্তা দিতে হবে: মামুনুল হক 

গাইবান্ধা প্রতিনিধি 
১৪ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৩৩আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১৯:২৩

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, ‘জুলাই-আগস্টে ছাত্র-জনতার বিপ্লবে যে বিজয় হয়েছে তা আমাদের ধরে রাখতে হবে। দেশে সাম্প্রদায়িকতাসহ কোনও ধরনের সহিংসতা করা যাবে না। আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে চলতে হবে। বৈষম্যহীন একটি সমাজ গড়তে সব সম্প্রদায়ের মানুষকে আমাদেরই নিরাপত্তা দিতে হবে। তাই সহিংসতা কিংবা দেশবিরোধী সব ষড়যন্ত্রকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।’

শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে গাইবান্ধা জেলাশহরের ইসলামিয়া হাই স্কুল মাঠে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, শাপলা চত্বরে নিহত ও আহতদের স্মরণে দোয়া এবং নৈরাজ্যবাদবিরোধী এই গণসমাবেশের আয়োজন করে খেলাফত মজলিস গাইবান্ধা জেলা শাখা। 

সমাবেশে মামুনুল হক বলেন, ‘শেখ হাসিনা ৫০ বছর রাজনীতি করেছেন, কিন্তু তার রাজনীতি ছিল প্রতিশোধ, বিভাজন আর মুক্তিযুদ্ধের নামে ব্যবসার রাজনীতি। অথচ শেখ হাসিনার পরিবারের কোনও সদস্য মুক্তিযুদ্ধে অংশগ্রহণ কিংবা শাহাদাত বরণ করেননি। কিন্তু তারপরেও শেখ হাসিনা মুক্তিযুদ্ধকে পুঁজি করে বাংলাদেশকে বিভক্ত করেছেন। তিনি যখন-তখন যাকে ইচ্ছে তাকে রাজাকার বানিয়ে দেশটাকে ধ্বংসের পাঁয়তারা করেছিলেন।’ 

তিনি বলেন, ‘শেখ হাসিনা বলেছিলেন, “শেখ হাসিনা পালায় না।” অথচ ছাত্র-জনতার বিপ্লবের মুখে গোটা দল ও নেতা-অনুসারীদের হুমকির মুখে ফেলে স্বার্থপরের মতো নিজেকে আর বোনকে নিয়ে সব লাগেজ ভর্তি করে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। 

‘শেখ হাসিনা দেশকে ধ্বংসের দিকে নিয়ে গেছেন। খুন, গুম ও হত্যাসহ দেশটাকে একটা মৃত্যুকূপে পরিণত করেছিলেন। বিভিন্ন দেশে থেকে মাথার ঘাম পায়ে ফেলে প্রবাসীরা বাংলাদেশে রেমিট্যান্স টাকা পাঠান। কিন্তু সেই রেমিট্যান্সের লাখ লাখ কোটি টাকা পাচার করে শেখ হাসিনা বাংলাদেশের অর্থনীতির ভিত নষ্ট করেছেন।’ 

গণসমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনটির গাইবান্ধা জেলা কমিটির আহ্বায়ক আলহাজ মুফতি ইউসুফ কাসেমী। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন– খেলাফত মজলিসের যুগ্ম আহ্বায়ক জালালুদ্দীন আহমেদ, মাওলানা আতাউল্লাহ আমীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা ও সহ-বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান। 

এ ছাড়া গণসমাবেশে খেলাফত মজলিসের জেলা-উপজেলাসহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

এদিকে, সকাল থেকেই বিভিন্ন উপজেলার নেতাকর্মী এবং বিভিন্ন পেশার হাজার-হাজার মানুষ দলে দলে যোগ দেন সমাবেশে।

 

/এমএএ/
সম্পর্কিত
‘জনগণের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে’
হেফাজতে ইসলামের মধ্যে কোনও বিভক্তি নেই: মহিবুল্লাহ বাবুনগরী
৪৭, ৭১ ও ২৪-এর চেতনায় রাজনীতির গতিপথ ঠিক করতে হবে: মামুনুল
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি