কুমিল্লায় আ.লীগের ইউপি চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি
১৩ মার্চ ২০১৬, ১৭:০৫আপডেট : ১৩ মার্চ ২০১৬, ১৭:০৫

কুমিল্লাকুমিল্লার দেবিদ্বার উপজেলার বরকামতা ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. জয়নাল আবেদীন ( ৬৫) মৃত্যুবরণ করেছেন। রবিবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় ইস্টার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর সকাল সোয়া ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  তিনি ওই ইউনিয়নের আশুরা গ্রামের বাসিন্দা।
বিকাল ৫টায় স্থানীয় গুমুরা উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন মরহুমের ছেলে বোরহান উদ্দিন।
দেবিদ্বার উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন জানান, ওই চেয়ারম্যান প্রার্থীর মৃত্যুর কারণে বিধি মোতাবেক ওই ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত থাকবে। পরে সেখানে নতুন করে তফসিল ঘোষণা করা হবে। তবে সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী পদে আগামী ২২ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে।

 /এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক