বালুর ট্রাকে মিললো ২ কোটি টাকার ভারতীয় কাপড়

সিলেট প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৪০আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৪০

সিলেটের কানাইঘাট সীমান্ত থেকে প্রায় দুই কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি, থ্রি-পিস, লেহেঙ্গা, ধুতি ও থান কাপড় জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি জানায়, সকালে গোপন তথ্যের ভিত্তিতে বিজিবির সিলেটের জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধীন সুরাইঘাট বিওপির একটি বিশেষ টহল দল কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী চতুল ঈদগাহ বাজার এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালায়। ওই অভিযানে ঈদগাহ বাজার এলাকা দিয়ে বালুভর্তি একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হয়।

এ সময় বিজিবি টহল দল ট্রাকটি তল্লাশি করে বালুর স্তরের নিচে অভিনব কৌশলে লুকানো বিপুল ভারতীয় শাড়ি, থ্রি পিস, লেহেঙ্গা, ধুতি কাপড়, থান কাপড় এবং বিবিধ মালামাল উদ্ধার করে। উদ্ধার মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা। জব্দ মালামাল তামাবিল শুল্ক অফিসে জমা দেওয়ার কাজ চলছে।

এ ব্যাপারে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, ‘শুনেছি বালুভর্তি ট্রাক থেকে বিজিবি প্রায় দুই কোটি টাকার কাপড় জব্দ করেছে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি