সাভার থানা ছাত্রলীগের কমিটি স্থগিত

সাভার প্রতিনিধি
১৩ মার্চ ২০১৬, ১৭:১৮আপডেট : ১৩ মার্চ ২০১৬, ১৭:৩১

সাভারে নানা অনিয়ম ও বিশৃঙ্খলার অভিযোগে থানা ছাত্রলীগের কমিটি স্থগিত ঘোষণা করা হয়েছে। শনিবার রাতে ঢাকা জেলা ছাত্রলীগের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। একই  সঙ্গে সাভার থানা ছাত্রলীগের কমিটিকে আগামী তিন দিনের মধ্যে তাদের বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে জবাব দিতে বলা হয়েছে।

সাভার

এ ব্যাপারে ঢাকা জেলা ছাত্রলীগের সভাপতি একরামুল নবী ইমু বলেন, সম্প্রতি সাভারে ঝুট ব্যবসায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)উত্তরের এসআই  জিল্লুর রহমানের ওপর হামলা ও মারধরের অভিযোগ পাওয়া যায়। প্রাথমিক তদন্তের অভিযোগে এর সত্যতা পাওয়া গেছে। এছাড়া পুলিশের পক্ষ থেকে ছাত্রলীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের হওয়ায় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগের নির্দেশে উপজেলা ছাত্রলীগের কমিটি স্থগিত ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে অভিযুক্তদের আগামী তিন দিনের মধ্যে তাদের বিরুদ্ধে আনীত সব অভিযোগের জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী থানা কমিটির বিরুদ্ধে আরও  কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারী দেওয়া হয়েছে।

/জেবি/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম