বঙ্গোপসাগরে ট্রলারডুবি: চার দিন পর এক জেলের মরদেহ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৪৩আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৪৩

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদী থেকে মো. হক সাব (৩৫) নামে নিখোঁজ এক জেলের মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে হাতিয়ার নিমতলী এলাকার পূর্ব পাশে মেঘনা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। শুক্রবার ঝড়ে বঙ্গোপসাগরে ট্রলার ডুবে যাওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন তিনি। 

নিহত মো. হক সাব উপজেলার জাহাজমারা ইউনিয়নের নতুন সুখচর গ্রামের আবু তাহেরের ছেলে। তিনি আমতলী ঘাটের রহিম মাঝির ট্রলারের জেলে হিসেবে সাগরে মাছ শিকারে যান বলে জানা যায়।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে নিখোঁজ জেলেদের সন্ধানে স্থানীয় জেলেরা ট্রলার নিয়ে নদীতে খোঁজাখুঁজির সময় মরদেহটি দেখতে পান। পরে মরদেহটি উদ্ধার করে আমতলী ঘাটে নিয়ে আসেন তারা।

জেলেরা জানান, গত শুক্রবার ঝড়ের কবলে পড়ে রহিম মাঝির ট্রলারটি বঙ্গোপসাগরে ডুবে যায়। এতে নিহত হক সাবসহ ১৬ জেলের সবাই নিখোঁজ হন।

এদিকে, রবিবার সকালে স্থানীয় জেলেরা ওই ট্রলারের ১০ জনকে জীবিত উদ্ধার করেন। এর আগে অন্য একটি ট্রলার আরও দুজনকে জীবিত উদ্ধার করে। এখনও তিন জন নিখোঁজ রয়েছেন।

নিঝুমদ্বীপ নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ রাকিবুল ইসলাম বলেন, ‘একজন জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে সংবাদ পেয়েছি। একটু পরে ঘটনাস্থলে যাবে আমাদের একটি টিম।’

/এমএএ/
সম্পর্কিত
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
২৩ কোরবানির গরুসহ পদ্মা সেতুর নিচে ডুবে গেলেন ব্যবসায়ী
সুন্দরবনের ডাকাতদের কাছে জিম্মি ২১ জেলে উদ্ধার
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের