সাপের কামড়ে স্কুলশিক্ষার্থীর মৃত্যু

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৫৭আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৫৭

চট্টগ্রামের মীরসরাইয়ে সাপের কামড়ে সীমান্ত নাথ নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকালে বাড়ির সামনে তাকে সাপ কামড় দেয়।

মৃত সীমান্ত উপজেলার ৩নং জোরারগঞ্জ ইউনিয়নের দেওয়ানপুর গ্রামের কান্তি নাথের ছেলে। সে জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।

সীমান্তের চাচাত ভাই সৌরভ চন্দ্র বলেন, ‘সাপে কামড়ানোর পর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে ডাক্তার প্রাথমিক চিকিৎসা না দিয়ে বাইরে অপেক্ষা করতে বলেন। বিষধর সাপ না সাধারণ সাপে কামড় দিয়েছে তা জিজ্ঞেস করেন। আমরা জানি না বললে ডাক্তার বলেন, “তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান।” চমেক হাসপাতালে নেওয়ার পথে সীতাকুণ্ড পার হওয়ার পর সীমান্তের মৃত্যু হয়। আমরা সন্ধ্যা সাড়ে ৭টায় চমেক হাসপাতালে পৌঁছালে ডাক্তার মৃত ঘোষণা করেন। পরবর্তী সময়ে বুধবার রাত ৩টায় তাকে দাহ করা হয়েছে।’

মীরসরাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মিনহাজ উদ্দিন বলেন, ‘সাপে কাটা রোগী হাসপাতালে আনার পর তাকে বিষধর সাপ কামড় দিয়েছে, না সাধারণ সাপ কামড় দিয়েছে তা পর্যবেক্ষণ করা লাগে। অ্যান্টিভেনম দেওয়ার পর রোগীর অবস্থা শঙ্কটাপন্ন হলে আমরা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করি। সীমান্ত নামের ওই রোগীকে হাসপাতাল আনার পর জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক তাকে পর্যবেক্ষণে রাখেন। কিন্তু তার পরিবার কাউকে না বলে চট্টগ্রাম মেডিক্যালের উদ্দেশে রওনা হন। পরে শুনেছি, সন্ধ্যা সাড়ে ৭টায় তাকে চমেক নেওয়া হয় এবং পথে তার মৃত্যু হয়েছিল।’

তিনি আরও বলেন, ‘হাসপাতালে গত মাসে প্রায় ৯০ জন সাপে কাটা রোগী আসে। পর্যবেক্ষণে দেখা যায়, বেশির ভাগই বিষধর সাপে কাটা নয়। যেখানে শুধু একজনকে অ্যান্টিভেনম ভ্যাকসিন দেওয়া হয়েছিল। বর্তমানে হাসপাতালে দুজন রোগীর জন্য ২০টি অ্যান্টিভেনম ভ্যাকসিন সংরক্ষণে রয়েছে। আরও পাঁচ জন রোগীর জন্য ৫০টি অ্যান্টিভেনম ভ্যাকসিনের চাহিদাপত্র পাঠানো হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম