নারায়ণগঞ্জে চাঁদার দাবিতে ব্র্যাকের দুই কর্মকর্তাকে গাছে বেঁধে নির্যাতন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৩ মার্চ ২০১৬, ১৯:৫৬আপডেট : ১৩ মার্চ ২০১৬, ২০:০৯

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় চাঁদা না পেয়ে বেসরকারি এনজিও সংস্থা ব্র্যাকের দুইজন কর্মকর্তাকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয় সন্ত্রাসীদের বিরুদ্ধে। রবিবার দুপুরের ওই ঘটনার পর বিকালে নির্যাতনের শিকার ওই দুই কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

ব্র্যাক নির্যাতনের শিকার দুই কর্মকর্তার নাম আশরাফুল ইসলাম ও বুলবুল মোল্লা। তারা উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ইউসুফগঞ্জ গ্রামে অবস্থিত ব্র্যাক আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তা।
ওই শাখার আঞ্চলিক ব্যবস্থাপক সাইদুল হক জানান, স্থানীয় সন্ত্রাসী বাবু ও তার লোকজন গত কয়েকদিন ধরেই আমাদের কার্যালয়ে এসে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছে। চাঁদা না পেয়ে রবিবার দুপুরে কার্যালয়ের ভেতরে প্রবেশ করে আসবাবপত্র ভাঙচুর করে। তাদের বাধা দিলে সন্ত্রাসীরা প্রতিষ্ঠানের কর্মকর্তা আশরাফুল ইসলাম ও বুলবুল মোল্লাকে গাছের সঙ্গে বেঁধে লোহার রড দিয়ে পিটিয়ে নির্যাতন করে মারাত্মকভাবে আহত করে। এ সময় তাদের সঙ্গে থাকা নগদ টাকা ও তিনটি মোবাইল সেট ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু নাছের ভুঞা জানান, বেসরকারি প্রতিষ্ঠানের দুই কর্মকর্তাকে পিটিয়ে আহত করার ঘটনায় লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। দোষীদের গ্রেফতার করার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের