গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

গাজীপুর প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৯আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫১

গাজীপুরে একটি পোশাক কারখানার শ্রমিকরা বিভিন্ন দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। ওই মহাসড়কের উভয় পাশে পাঁচ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। এতে যাত্রী, চালক ও স্থানীয়রা দুর্ভোগে পড়েছেন। রবিবার (২২ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে জয়দেবপুর উপজেলার বাঘের বাজার এলাকায় মণ্ডল ইন্টিমেন্টস নামে ওই কারখানার শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে রাখেন।

এ ছাড়া গাজীপুর মহানগরীর খাইলকুর এলাকার এমএম ফ্যাশন অ্যান্ড কম্পোজিট লিমিটিড, টঙ্গী পশ্চিম থানার খাঁ পাড়া সড়কের সিজন্স ড্রেসেস লিমিটেড পোশাক কারখানা, সাতাইশ বাগানবাড়ি এলাকায় অবস্থিত প্রিন্স জ্যাকার্ড সোয়েটার লিমিটেড এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেডের শ্রমিকরা বিভিন্ন দাবিতে কারখানার অভ্যন্তরে কর্মবিরতি পালন করছেন।

মণ্ডল ইন্টিমেন্টস কারখানার আন্দোলনরত শ্রমিকরা বলেন, ‘আশপাশের বিভিন্ন কারখানার শ্রমিকরা আন্দোলন করে তাদের দাবি পূরণ করে নিয়েছেন। আমরা কারখানা কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি জানিয়ে আসলেও তারা তা পূরণে উদাসীন। তাই আমরা দাবি আদায়ে আন্দোলন করছি।’

শ্রমিকদের দাবিগুলো হলো– হাজিরা বোনাস এক হাজার টাকা করতে হবে, নাইট বিল ১০০ টাকা, কারখানায় মোবাইল নিয়ে প্রবেশের অনুমতি দিতে হবে, অর্ধ বেলা ছুটি অথবা দুই ঘণ্টা গেট পাস নিলে হাজিরা বোনাস কাটা যাবে না, অসুস্থ হলে কারখানার মেডিক্যাল সেন্টারে বিশ্রামে না রেখে ছুটি দেওয়াসহ বিভিন্ন দাবিতে তারা অবরোধ করে।

সকালে সাড়ে ৮টা থেকে শ্রমিকরা কারখানার সামনে বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেন। এক পর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং যাত্রী, সাধারণ মানুষ ও চালকরা ভোগান্তিতে পড়েন। খবর পেয়ে শিল্প পুলিশ, জয়দেবপুর থানা পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।

গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র গাজীপুর জেলা সভাপতি জিয়াউল কবীর খোকন বলেন, ‘কারখানায় প্রবেশে যেসব শ্রমিক দেরি করেন না এবং নিয়মিত কাজ করেন, তাদেরকে প্রতিমাসে ৭৫০ টাকা অতিরিক্ত হাজিরা বোনাস দিচ্ছে বিভিন্ন পোশাক কারখানা। আমি মনে করি, এটি শ্রমিকদের অধিকার এবং যৌক্তিক দাবি।’

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (বাঘের বাজার জোন) সুমন মিয়া বলেন, ‘সকাল সাড়ে ৮টা থেকে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। আমরা চেষ্টা করছি, কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে শ্রমিকদের দাবির বিষয়ে আলোচনা করার।’

এসব বিষয়ে মণ্ডল ইন্টিমেন্টস পোশাক কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হওয়ায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে, গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন জানান, রবিবার সকাল ৮টা থেকে গাজীপুর মহানগরীর খাইলকুর এলাকার এমএম ফ্যাশন অ্যান্ড কম্পোজিট লিমিটিডের তিন শতাধিক শ্রমিক কারখানায় প্রবেশ করেন। আধ ঘণ্টা পর থেকে তারা আগস্ট মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে উৎপাদন কাজ বন্ধ করে কারখানার অভ্যন্তরে কর্মবিরতি পালন করছেন। মালিক পক্ষের সঙ্গে শ্রমিকদের আলোচনা চলছে।

একই সময়ে গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানা খাঁ পাড়া সড়কের সিজন্স ড্রেসেস লিমিটেড নামে পোশাক কারখানার ১৫০০ শ্রমিক জুলাই মাসের অর্ধেক বেতনের দাবিতে উৎপাদন কাজ বন্ধ করে কারখানার অভ্যন্তরে কর্মবিরতি পালন করছেন।

উল্লেখ্য, সিজন্স ড্রেসেস লিমিটেড পোশাক কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ২৪ সেপ্টেম্বর শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের দিন ধার্য রয়েছে।

অপরদিকে, সকাল থেকে গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানার সাতাইশ বাগানবাড়ি এলাকায় অবস্থিত প্রিন্স জ্যাকার্ড সোয়েটার লিমিটেড কারখানার পাঁচ শতাধিক শ্রমিক আগস্ট মাসের বেতনের দাবিতে উৎপাদন কাজ বন্ধ করে কারখানার অভ্যন্তরে কর্মবিরতি পালন করছে। মালিকপক্ষের সঙ্গে শ্রমিকদের আলোচনা চলছে। এ ছাড়াও টঙ্গীতে বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল শ্রমিকরা কয়েকটি দাবি নিয়ে কর্মবিরতি পালন করছেন।

/এমএএ/
সম্পর্কিত
অধিকাংশ পোশাক কারখানায় বেতন-বোনাস পরিশোধ
গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, পুলিশের টিয়ার শেল নিক্ষেপ
আরও দুটি গ্রিন কারখানা, নতুন মাইলফলক বাংলাদেশের
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক