খাগড়াছড়িতে ১৪৪ ধারা প্রত্যাহার

খাগড়াছড়ি প্রতিনিধি
০২ অক্টোবর ২০২৪, ১৫:৫৫আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ১৭:৪৪

খাগড়াছড়ি জেলা সদর এলাকায় অনির্দিষ্টকালের জন্য জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। বুধবার বেলা ৩টার দিকে এ ঘোষণা দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. শহীদুজ্জামান।

জানা গেছে, বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক থাকায় ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে।

এর আগে ধর্ষণের অভিযোগ তুলে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে হাসনাত মুহাম্মদ সোহেল রানা নামে এক শিক্ষককে পিটিয়ে হত্যা করা হয়। এর পরিপ্রেক্ষিতে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে মঙ্গলবার বেলা ৩টা থেকে ওই এলাকায় ১৪৪ ধারা জারি করেন জেলা ম্যাজিস্ট্রেট।

মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে এই হত্যার ঘটনা ঘটে। ঘটনার পর দুটি পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

নিহত আবুল হাসনাত সোহেল রানা খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ইন্সট্রাক্টর।

এই ঘটনার পর বিষয়টি পাহাড়ি-বাঙালি সংঘর্ষে রূপ নেয়। বিভিন্ন স্থানে দোকানপাটে হামলা ও ভাঙচুর চালানো হয়। ছবি তুলতে গিয়ে নাজেহাল হন তিন সাংবাদিক। পরিস্থিতির অবনতি প্রতিরোধে জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে।

/এমএএ/
সম্পর্কিত
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
বিশ্বের সর্বোচ্চ শিখরে ফের উড়লো বাংলাদেশের পতাকা
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি