বিশ্বের সর্বোচ্চ শিখরে ফের উড়লো বাংলাদেশের পতাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৭ মে ২০২৬, ১৫:৩৫আপডেট : ২৭ মে ২০২৬, ১৫:৩৫

নুরুন্নাহার নিম্নি জয় করেছেন বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট। বুধবার (২৭ মে) ভোরে এভারেস্টের চূড়ায় বাংলাদেশের পতাকা ওড়ান তিনি। খবরটি নিশ্চিত করেছে বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব।

তারা তাদের ফেসবুক পেইজে জানান, ‘‘অভিনন্দন নুরুন্নাহার নিম্নি, এভারেস্ট জয়ের শুভেচ্ছা। নেপাল সময় ৫:২৪ মিনিটে এভারেস্ট সামিট গত ১১ এপ্রিল ঢাকা থেকে নেপালের উদ্দেশ্যে রওনা দিয়ে লুকলা হয়ে এভারেস্ট বেজক্যাম্প, ৫০ দিনের অভিযান শেষ হলো আজ ভোরের এভারেস্ট সামিটের মাধ্যমে। বাংলার আরও এক নারী দাঁড়ালেন পৃথিবীর সর্বোচ্চ শিখরে। অভিনন্দন...’’

জানা যায়, এর মাধ্যমে দীর্ঘ ১৪ বছর পর কোনও বাংলাদেশি নারী এভারেস্টের শিখরে উঠলেন। এর আগে ২০১২ সালের ১৯ মে প্রথম বাংলাদেশি নারী হিসেবে এভারেস্ট জয় করেন নিশাত মজুমদা। একই বছরের ২৬ মে শিখরে ওঠেন ওয়াসফিয়া নাজরীন।

গত ১১ এপ্রিল ঢাকা থেকে নেপালে যান নিম্নি। কাঠমান্ডু ও লুকলা হয়ে পৌঁছান এভারেস্ট বেজক্যাম্পে। এরপর কয়েক ধাপে উচ্চতার সঙ্গে মানিয়ে নিয়ে চূড়ান্ত অভিযানের প্রস্তুতি নেন। ১৭ মে বেজক্যাম্প ছাড়লেও প্রতিকূল আবহাওয়ার কারণে একবার নিচে নেমে আসতে হয় তাকে। 

পরে আবহাওয়া অনুকূলে এলে ২৫ মে আবার যাত্রা শুরু করেন। শেষ পর্যন্ত আজ নেপাল সময় সকাল ৫টা ২৪ মিনিটে এভারেস্টের চূড়ায় পৌঁছান তিনি।

বর্তমানে পুবালী ব্যাংকের জেনারেল ব্যাংকিং বিভাগে প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত নিম্নি। তার এভারেস্ট অভিযানের স্পনসরও ছিল প্রতিষ্ঠানটি। রংপুরে বেড়ে ওঠা নিম্নি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগে পড়াশোনা করেছেন।

এভারেস্ট জয় করে নুরুন্নাহার নিম্নি বাংলাদেশের নারী পর্বতারোহীদের ইতিহাসে নতুন একটি অধ্যায় যোগ করলেন।

/এসএনএস/এমএএল/
সম্পর্কিত
দেড় ঘণ্টা মাটি সরিয়ে মিললো গৃহবধূর লাশ, অল্পের জন্য বাঁচলেন স্বামী ও তিন সন্তান
পাহাড় থেকে ৩০০ ফুট নিচে পড়ে গুরুতর আহত মা হাতি, ভেঙে গেছে পা
পাহাড়ি ঢলে তলিয়ে গিয়ে দুই শিশুর মৃত্যু
সর্বশেষ খবর
প্রতিবেশীর ঘরে ৫ বছরের শিশুর লাশ, ধর্ষণের পর হত্যার অভিযোগ
প্রতিবেশীর ঘরে ৫ বছরের শিশুর লাশ, ধর্ষণের পর হত্যার অভিযোগ
মিয়ানমারের এক সেনাসদস্য ও দুই পুলিশকে গ্রেফতার করেছে বিজিবি
মিয়ানমারের এক সেনাসদস্য ও দুই পুলিশকে গ্রেফতার করেছে বিজিবি
জুলাইয়ে অবদানের জন্য মাদ্রাসা শিক্ষার্থীদের রাষ্ট্রীয় স্বীকৃতি চান নাহিদ
জুলাইয়ে অবদানের জন্য মাদ্রাসা শিক্ষার্থীদের রাষ্ট্রীয় স্বীকৃতি চান নাহিদ
জুলাই আন্দোলনে মাদ্রাসা শিক্ষার্থীদের অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি নাহিদের
জুলাই আন্দোলনে মাদ্রাসা শিক্ষার্থীদের অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি নাহিদের
সর্বাধিক পঠিত
পরবর্তী ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক কারা, জেনে নিন সূচি ও নতুন ফরম্যাট
পরবর্তী ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক কারা, জেনে নিন সূচি ও নতুন ফরম্যাট
কোচের পাঁচ ভুলেই বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার পরাজয়
কোচের পাঁচ ভুলেই বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার পরাজয়
ইলিশের জালে ধরা পড়ছে বড় বড় পাঙাশ, দামও কম
ইলিশের জালে ধরা পড়ছে বড় বড় পাঙাশ, দামও কম
গোল্ডেন গ্লাভস উনাই সিমনের
গোল্ডেন গ্লাভস উনাই সিমনের
মেসির অবসর নিয়ে ম্যাচ শেষে যা বললেন আর্জেন্টিনার কোচ
মেসির অবসর নিয়ে ম্যাচ শেষে যা বললেন আর্জেন্টিনার কোচ