পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি
০৬ অক্টোবর ২০২৪, ১৭:৩৮আপডেট : ০৬ অক্টোবর ২০২৪, ১৭:৩৮

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় পুকুরের পানি থেকে দুই চাচাতো ভাইবোনের মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে উপজেলার কুশারীগাঁও গ্রামে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম ডন।

মারা যাওয়া শিশুরা হলো– কুশারীগাঁও গ্রামের দেলোয়ারের মেয়ে রাফিয়া (৫) এবং সুমন ইসলামেরে ছেলে সাফা (৩)। তারা সম্পর্কে চাচাতো ভাইবোন।

পুলিশ জানায়, সকালে কুশারীগাঁও গ্রামের দেলোয়ারের মেয়ে রাফিয়া (৫) এবং সুমন ইসলামের ছেলে সাফা (৩) সকালে বাসায় খেলছিল। খেলার এক পর্যায়ে তারা বাসা থেকে বের হয়ে যায়। এরপর পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশে পুকুরের তাদের মরদেহ ভাসতে দেখেন। এ সময় স্থানীয়রা মৃত অবস্থায় দুই শিশুকে উদ্ধার করেন।

দুই শিশুর এমন মৃত্যুর ঘটনায় স্বজনদের আহাজারিতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

/এমএএ/
সম্পর্কিত
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
৬ শিশুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে মন্ত্রণালয়ের কমিটি
মাজারের দিঘিতে কুমিরের টেনে নেওয়া শিশুর মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম